জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোন দিন আসবে না। তাই এই নিয়ে আন্দোলন করে কোন লাভ হবেনা।

Advertisement
আজ কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘এই সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল। ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি; তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



