
মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক এবং মৌরিতানিয়ায় বসবাসরত ফ্রান্সের নাগরিকদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কার্টুন নিয়ে করা যে কোনো প্রতিবাদ সমাবেশ থেকে দূরে থাকা উচিত। জনসমাবেশ এড়ানোও উচিত বলে জানানো হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, ভ্রমণের সময় ও পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের ঘন ঘন যায় এমন জায়গাগুলোতে সর্বাধিক সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে, তুরস্কে অবস্থিত ফ্রান্সের দূতাবাসও একই সতর্কতা জারি করেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন মঙ্গলবার বলেছেন, তুরস্ক ও পাকিস্তানের ফ্রান্সের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
সূত্র: রয়টার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



