
ড. মোমেন বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাতের একটি কোম্পানি। নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে।
এ কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে জর্ডানের সেই নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।
জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী, সেখানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



