
পুলিশ ও ধ’র্ষণের শিকার ওই তরুণীর পরিবার জানিয়েছে, গতকাল রাতে বাসার সামনে থেকে সাগর ও তার এক সহযোগী ওই তরুণীকে (২২) জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে একটি বাগানে নিয়ে তাঁকে ধ’র্ষণ করে সাগর। একপর্যায়ে তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা সাগরকে আ’টক করেন। এ সময় সাগরের সহযোগী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে উদ্ধারের পর সাগরকে গ্রেপ্তার করে। গতকাল রাতেই তরুণীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা করেন।
নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ধ’র্ষণের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করেছে। ধ’র্ষণের শিকার তরুণীর চিকিৎসার জন্য রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



