
এরপরে আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে এক ব্যক্তি পরিবার নিয়ে নিজের বাড়ি পৌঁছাতে বাইকের সঙ্গে একটি নাগরদোলনা জুড়েছেন।
এই ভিডিওটি মারিকোর চেয়ারপার্সন হর্ষ মারিওয়ালা শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘হয়তো এটা যাতায়াতের নিরাপদ মাধ্যম নয়, তবে এই ব্যক্তি ২ জন লোকের বসার বাইককে ৪ জন মানুষের বসার জায়গা করে ফেলেছে।’
ওই ব্যক্তি নাগরদোলার সঙ্গে একটি স্টিয়ারিং হুইল লাগিয়েছেন। এক হাতে স্টিয়ারিং ধরে নাগরদোলনাটিকে তিনি ব্যালেন্স করে রেখেছেন এবং এগিয়ে যাচ্ছেন।
এই ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, এমন বুদ্ধি, প্রযুক্তি এবং যন্ত্রপাতির উন্নতি আর পরিবর্তনের জন্য ব্যবহার করা উচিত।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



