Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক বাইডেনের জয় অস্বীকার করে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে পম্পেও
আন্তর্জাতিক

বাইডেনের জয় অস্বীকার করে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সফরে পম্পেও

By Hasan MajorNov 13, 2020, 5:59 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

পম্পেওআন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সদ্য শেষ হওয়া নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে অস্বীকার করে শুক্রবার ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন।

পম্পেও সেইসব দেশগুলোতে সফরে যাচ্ছেন, ইতোমধ্যে যেসব দেশের রাষ্ট্র প্রধানরা জো বাইডেনকে নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন।

সাতটি দেশ সফরের লক্ষ্য হচ্ছে বিদায়ী ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারগুলো তুলে ধরা। বিশেষ করে চীন ও ইরান বিরোধী নীতিগুলো বর্ধিত করা এবং পশ্চিম তীরে ইসরায়েলি জনবসতিগুলো পরিদর্শন করা।

জো বাইডেন ক্ষমতায় আসায় বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশ আমেরিকার নির্বাচনের ফলাফলকে মেনে নিয়েছে। যদিও দেশটির শীর্ষস্থানীয় কূটনীতিকের পাশাপাশি বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান পার্টির অনেকে এখনও তা মানেন নি।

পম্পেও এক সপ্তাহের দীর্ঘ সফরে ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে যাবেন। ইতোমধ্যে এ সকল দেশের রাষ্ট্রপধানরা বাইডেনকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন।

ফ্রান্স, তুরস্ক, জর্জিয়া এবং কাতার-এই চারটি দেশের সাথে ট্রাম্প প্রশাসনের ভালো সম্পর্ক রয়েছে। পম্পেও এ সকল দেশের নেতাদের সাথে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, এর আগে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পরও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গত মঙ্গলবার তিনি বলেন, প্রতিটি ‘বৈধ’ ভোট গণনার পর দ্বিতীয় দফায়ও ট্রাম্পই সরকার গঠন করবেন। যদিও এমন কথা বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

পরে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুর নরম করে পম্পেও বলেন, ‘আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে যিনিই আসেন না কেন, তিনি যেন বৈধ ভোটে জিতে ক্ষমতায় আসেন এবং আমেরিকানদের সুরক্ষা নিশ্চিত করেন।’

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পম্পেও বলেন, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় ট্রানজিশন হবে মসৃণ। যদিও সমালোচনার মুখে পরে দৃশ্যত ওই বক্তব্য থেকে সরে আসেন তিনি। সূত্র: ইউএনবি

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

May 23, 2026, 11:37 AM Asia/Dhaka
দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

May 23, 2026, 11:11 AM Asia/Dhaka
গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

May 23, 2026, 10:49 AM Asia/Dhaka
Latest News

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp