আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি বাইডেনের গাড়ি চুরির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পেয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে নাওমির নিরাপত্তায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের এজেন্টরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এমনকি, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাইডেনের নাতনির গাড়ি ছি ন তা ইয়ের চেষ্টা

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ নভেম্বর) জর্জটাউনের কোনো একটি জায়গায় গিয়েছিলেন নাওমি বাইডেন। সঙ্গে ছিলেন সিক্রেট সার্ভিসের এজেন্টরাও। নাওমির এসইউভি গাড়িটি রাস্তার পাশে পার্ক করা ছিল, যেটি মূলত ওই সিক্রেট সার্ভিসের গাড়ি। তবে তাতে বিশেষ কোনো চিহ্ন ছিল না।

একপর্যায়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা লক্ষ্য করেন, গাড়িটির জানলা ভেঙে সেটি ছিনতাই করার চেষ্টা করছে তিন ব্যক্তি। এরপরই প্রকাশ্যে ছিনতাইকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

তবে এই ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায়নি মার্কিন সিক্রেট সার্ভিস। তারা জানিয়েছে, নাওমি বাইডেনের নিরাপত্তার জন্য এই বিষয়ে আলোচনা করা সম্ভব নয়।

সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক সদস্য গুলি ছুড়েছিল ঠিকই, কিন্তু বন্দুকের গুলিতে কেউ আহত হয়নি। গুলি ছোড়ার পর ওই তিন ব্যক্তি একটি লাল গাড়িতে করে পালিয়ে যায়।

সিক্রেট সার্ভিস বলেছে, ওই তিন ব্যক্তির গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এছাড়া মেট্রোপলিটন পুলিশও এই ঘটনার তদন্ত করছে। তাদেরকে একটি রিপোর্ট জমা দিয়েছে সিক্রেট সার্ভিস।

বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন ও তার স্ত্রী ক্যাথলিন বুহেলের বড় মেয়ে নাওমি বাইডেন। বর্তমানে তার বয়স ২৯ বছর। ২০২২-এর নভেম্বরে হোয়াইট হাউসের সাউথ লনে পিটার নিলের সঙ্গে তার বিয়ে হয়। সেই প্রথম হোয়াইট হাউসের সাউথ লনে কারও বিয়ে হয়েছিল।

সাম্প্রতিক সময়ে বাইডেন প্রশাসনের অনেকেই দুবৃত্তদের হামলার মুখে পড়েছে। গত মাসেই টেক্সাসের প্রতিনিধি হেনরি কুয়েলারের গাড়ি ডাকাতি করেছিল তিন সশস্ত্র ব্যক্তি।

ক্যাপিটল অর্থাৎ মার্কিন সংসদ ভবনের কাছেই সেই ঘটনা ঘটেছিল। তবে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিনেসোটার অ্যাঞ্জি ক্রেগ তার অ্যাপার্টমেন্টেই আক্রান্ত হয়েছিলেন।

সূত্র: এনবিসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.