
বাইরে দেশের কর্মীদের ‘অ্যালিয়েন’ সম্বোধন করে সোমবার ট্রাম্প সাফ জানান, যুক্তরাষ্ট্রে চাকরির জন্য যারা উদগ্রীব হয়ে উঠেছেন, তাদের জন্য প্রবেশাধিকার আপাতত বন্ধ। আগেই ৬০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল এইচ ওয়ান বি, এইচ টু বি ভিসা। এবার সম্পূর্ণ এই বছরের জন্য এটি বাড়ানো হলো।
গত ২২ এপ্রিল ইউ এস টেক ওয়ার্কার্স নামে একটি বেসরকারি সংস্থার আবেদনের ভিত্তিতে আমেরিকাবাসীদের সুবিধার জন্য ভিসা ৬০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



