Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাচ্চা নিলেই ৯ লাখ টাকা!
আন্তর্জাতিক

বাচ্চা নিলেই ৯ লাখ টাকা!

By Sibbir OsmanOctober 19, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ক্রম হ্রাসমান জনসংখ্যা ইউরোপের অর্থনৈতিকভাবে সবচেয়ে উন্নত দেশগুলোর জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এই সমস্যার একটি অভিনব সমাধান খুঁজে বের করেছে ফিনিশ শহর লেসতিইয়ারভি। শহরটির বাসিন্দাদের বাচ্চা নেয়ার জন্য অনুদান দিচ্ছে শহরটির প্রশাসন।
toddler-3

Advertisement

ক্রম হ্রাসমান জনসংখ্যা ইউরোপের অর্থনৈতিকভাবে সবচেয়ে উন্নত দেশগুলোর জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। এই সমস্যার একটি অভিনব সমাধান খুঁজে বের করেছে ফিনিশ শহর লেসতিইয়ারভি। শহরটির বাসিন্দাদের বাচ্চা নেয়ার জন্য অনুদান দিচ্ছে শহরটির প্রশাসন।

ইউরোপের অর্থনৈতিকভাবে সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটি ফিনল্যান্ড। ৩ লাখ ৩৮ হাজার ৪২৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা ২০১৭ সালে ছিলো মাত্র ৫৫ লাখ ২১ হাজার ১৫৮। অর্থাৎ বাংলাদেশের প্রায় তিন গুণ আয়তনের এই দেশটির জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যার মোট জনসংখ্যার ৩২ ভাগের এক ভাগ মাত্র!

২০১২ সালে লেসতিইয়ারভি শহর প্রশাসন আবিষ্কার করে যে শহরে কোনো নবজাতক নেই। ঠিক তার আগের বছরে শহরটিতে মাত্র একজন শিশু জন্ম নেয়। তৎক্ষণাৎ শহরটির বাসিন্দারা বুঝতে পারে সামনে কঠিন সময় আসছে, এবং সেটার মূল কারণ ক্রম হ্রাসমান জনসংখ্যা।

লেসতিইয়ারভির একজন বাসিন্দা পলা ইয়োকেলা। পেশায় এলিমেন্টারি স্কুলের শিক্ষক ইয়োকেলা বলেন, ‍“পরবর্তী বছরে ক’জন শিশু জন্ম নিবে সেদিকে আমরা তৎক্ষণাৎ নজর দিলাম। যখন আমরা দেখলাম যে আসলেই মাত্র একজন শিশুই জন্ম নিয়েছে, আমরা সবাই এ ব্যাপারে সজাগ হলাম।“

জনসংখ্যার দিক দিয়ে ফিনল্যান্ডের দ্বিতীয় ক্ষুদ্রতম শহর বা গ্রাম লেসতিইয়ারভি। শহরের বাসিন্দার সংখ্যা মাত্র ৭২৫ জন। এই শহরটিতে অবস্থিত স্কুলটির ক্লাসগুলো সব ফাঁকা। ২০১২ সালে জন্ম নেয়া শিশু কেরতু নেভালার বয়স এখন সাত বছর। স্কুলে তার ক্লাসে সহপাঠী রয়েছে মাত্র একজন।

লেসতিইয়ারভির জনসংখ্যাহীনতার সমস্যা কাটাতে শহরটির পৌরসভা সিদ্ধান্ত নেয়, পরবর্তী ১০ বছর ধরে শহরটির বাসিন্দাদের বাচ্চা নেয়ার জন্য প্রতি বছরে প্রতি শিশু বাবদ এক হাজার ইউরো দেয়া হবে। অর্থাৎ ১০ বছরে একজন শিশুর জন্য পরিবার পাবে ১০ হাজার ইউরো, যা । বাংলাদেশের টাকায় ৯ লাখ হাজার টাকা। তবে শর্ত হলো, শিশু বা শিশুর পরিবার শহর ছেড়ে কোথাও যেতে পারবে না। সাময়িকভাবে শহর ছেড়ে গেলেও বরাদ্দকৃত অনুদান বাতিল হয়ে যাবে।

সাত বছর পর ২০১৯ সালে এসে দেখা যাচ্ছে, শহরের স্কুলটিতে এখন শিক্ষার্থীর সংখ্যা ১২ জন। এলিমেন্টারি স্কুলের শিক্ষক পলা ইয়োকেলা বলেন, দেখা যাচ্ছে শিশুদের সংখ্যা কিছু বেড়েছে, আমরা অন্তত স্কুলটি চালু রাখার মতো পর্যাপ্ত সংখ্যক শিশু পেয়েছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

June 25, 2026
বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

June 25, 2026
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026

Latest News

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa