জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ৮ বছর বয়সে শিশু সাইমন ইসলাম মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছেন। উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রের এই কৃতিত্বে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী ও তাঁর মাতা-পিতা। উপজেলায় সাইমনই প্রথম মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এর আগে উপজেলায় এমন নজির আর ঘটেনি।বাঞ্ছারামপুরে আট মাসে হাফেজ হলো আট বছরের সাইমন
Advertisement

ছোটবেলা থেকেই কোরআন হিফজের প্রতি ছিল সাইমনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ। যার কারণে স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে ছোট্ট বালকটি। হাফেজ সাইমনের বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের বটতলী এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে। তাঁর বাবা পেশায় একজন রিকশাচালক।
হাফেজ সাইমনের বাবা আশরাফুল ইসলাম বলেন, আমি পেশায় একজন রিকশাচালক হলেও আমার অনেক ইচ্ছা, আমার ছেলে একজন কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর অসিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।মাদরাসার সভাপতি মোকবল হোসেন বলেন, আমাদের মাদরাসায় সাইমন নামক শিশুটি মাত্র আট মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।
এটি আমাদের মাদরাসার জন্য গৌরবের বিষয়। আমরা দোয়া করি সে বড় হয়ে ইসলামের খেদমতে নিজেকে আলোকিত করুক। মাদরাসার অধ্যক্ষ নুর মুহাম্মদ বলেন, আশির অধিক শিক্ষার্থীর মধ্যে আমাদের মাদরাসার ছাত্র সাইমন অনন্য প্রতিভার বালক। সে যখন থেকে মাদরাসায় ভর্তি হয় তখন থেকেই পড়ার প্রতি মনোযোগী ছিল। তার পরিবার দরিদ্র হওয়া সত্ত্বেও তার মা-বাবার প্রবল ইচ্ছা ও দোয়া ছেলেকে বড় একজন আলেম বানানোর।
আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাই।
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.