Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাবরি মসজিদ রায়ের পর এবার বদলে যাচ্ছে তাজমহলের শহর আগ্রার নাম!
আন্তর্জাতিক ওপার বাংলা

বাবরি মসজিদ রায়ের পর এবার বদলে যাচ্ছে তাজমহলের শহর আগ্রার নাম!

By Saiful IslamNovember 19, 20192 Mins Read

বাবরি মসজিদ রায়ের পর এবার বদলে যাচ্ছে তাজমহলের শহর আগ্রার নাম!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জায়গার নাম বদলের বিতর্কে যুক্ত হলো তাজমহলের শহর আগ্রাও। উত্তরপ্রদেশের শহরটির নাম বদলে ফেলার তোড়জোড় শুরু করেছে যোগী সরকার।

এ মাসের শুরুতে রাজ্যটির অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের নির্দেশের রায় দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এখন আগ্রার নাম বদলে দেয়ার দাবি তুলেছে ক্ষমতাসীন বিজেপি নেতা-কর্মীরা।

ইন্ডিয়া টুডে জানায়, মুঘল স্থাপত্য বিজড়িত শহরটিকে অগ্রবন নামে ডাকার প্রস্তাব উঠেছে রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে।

প্রচলিত আছে, পূর্বে অগ্রবন নামে পরিচিত ছিল শহরটি। তবে এই সংক্রান্ত নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ না থাকলেও এই নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।

স্থানীয় হিন্দু সংগঠনগুলোর দাবি, অতীতে এই শহরের নাম ছিল অগ্রবন। একটি শিবমন্দির ভেঙে তার ওপরে স্ত্রী মমতাজের নামে স্মৃতিসমাধি গড়ে তুলেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। বাবরি মসজিদের মতো তাজমহলকেও ভেঙে ফেলার জন্য দাবি জানিয়ে আসছে তারা।

তবে হিন্দু সংগঠনগুলোর এই দাবির সত্যতা খুঁজে বের করতে আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে গবেষণার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কখন ও কোন পরিস্থিতিতে অগ্রবনের নাম আগ্রা হয়েছে তা খতিয়ে দেখতে বলা হয়েছে।

মূলত নাম বদলানোর আগে সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে যোগী প্রশাসন। যাতে বিষয়টি আদালতে গড়ালে লড়তে কোনও ধরনের অসুবিধা না হয়।

এদিকে আম্বেদকর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগ্রার নামকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে প্রশাসন। এ নিয়ে কাজ শুরু হয়েছে। শিগগিরই এই নিয়ে প্রতিবেদন জমা দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে ক্ষমতায় আসার পরেই উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নাম বদলানোর সিদ্ধান্ত নেন মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এরমধ্যে বদলে গেছে এলাহাবাদ থেকে মোঘলসরাই স্টেশন অনেক জায়গার নাম। মোঘলসরাই এখন দীনদয়াল উপাধ্যায় স্টেশন আর ফৈজাবাদের নাম হয়েছে অযোধ্যা। এলাহাবাদকে বদলে করা হয়েছে প্রয়াগরাজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

July 10, 2026
Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

July 10, 2026
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

July 10, 2026

Latest News

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

খামেনি

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa