নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে

বাবরের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল

Advertisement

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে সদর উপজেলার মেম্বার বাড়ি আমতলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা জিলাল উদ্দিনের নেতৃত্বে অংশগ্রহণ করেন ফারুক আহমেদ, সোলাইমান হোসেনসহ অন্যান্য নেতারা।

সেখানে বক্তারা বলেন, তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে আটক রাখা হয়েছে। এসব মামলায় বেশ কয়েকটি রায়ে তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বক্তারা এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

লুৎফুজ্জামান বাবরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে তিনি একজন সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং তার নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন। এর ফলে তিনি জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি মহাসড়ক হয়ে মেম্বার বাড়ি বাজার থেকে ভবানীপুর বাজারে গিয়ে শেষ হয়।

যে কারণে এলাকাবাসীর হাতে গণপিটুনি খেলেন যুবলীগ নেতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google