
ভারতের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাঁচ মাস আগে আলফাজ রহমান নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয় তানজিনার। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে গৌরীপুরে শ্বশুরবাড়িতেই ছিলেন আলফাজ। কিছুদিন আগে স্ত্রীকে বাপের বাড়িতে রেখে যায় ওই তরুণ।
তরুণীর বক্তব্য অনুযায়ী, এরপর আর তার কাছে ফেরেননি স্বামী। কিন্তু কেন? তিনি বলেন, ”আমার বাবা গরিব বলে আমার বিয়ে মেনে নিচ্ছে না শাশুড়ি মা।” এই কারণেই সোমবার সকাল দেগঙ্গার বেনাপুরে শ্বশুরবাড়ির সামনে অবস্থান নিয়েছেন তানজিনা।
তার হাতের পোস্টারে লেখা ছিল, আমার বাবা গরিব বলে শাশুড়ি মা আমাকে মানছেন না। আমি শ্বশুরবাড়ি থাকতে চাই। এদিকে, তানজিনা অবস্থান কর্মসূচির খবর পেয়ে সপরিবারে ঘর ছেড়েছেন আলফাজ। তবে নিজের দাবিতে অনড় তানজিনা। শ্বশুরেবাড়িতে ঠাঁই না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন তিনি। সূত্র: সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



