
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এই ভিডিও পোস্ট করার পূর্বে ইয়াজানের পরিবার ও বন্ধুরা তাকে বেশ কয়েকবার নিষেধ করেছিল। ভিডিও পোস্টের পরেও কমেন্টে সবাই তাকে এটি মুছে দেয়ার আহ্বান জানাচ্ছিল। ভিডিওতে ইয়াজান ১৬ বছর বয়সী জেইনকে বলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি।
তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। তুমি এখন থেকে শুধু আমার আর আমি তোমার।
এসময় তিনি সেনাবাহিনীর পোশাক পরা ছিলেন। তিনি বলেন, বাশার আল-আসাদের মেয়েকে বিয়ে করার জন্য যা যা করা দরকার তিনি করবেন। এরপরই গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার বোন জানিয়েছেন, সেদিনই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



