
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি শুক্রবার (২৯ নভেম্বর) এক খবরে জানিয়েছে, ইন্দোনেশিয়ার বাসিন্দা জুনায়েদ ইউটিউবে ভিডিও দেখে দেখে হেলিকপ্টার বানাতে শুরু করেছেন।
ইন্দোনেশিয়ার সুকাবুমি শহরের বসবাস করেন জুনায়েদ ও তার পরিবার। বাড়ির পেছনের একটি খোলা মাঠে হেলিকপ্টার বানাচ্ছেন তিনি।
জুনায়েদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রতিদিন যানজটে বসে থাকা খুবই বিরক্তিকর। জ্বালানি খরচ হয়, সময়ও নষ্ট হয়। কর্মক্ষেত্রে পৌঁছাতে পৌঁছাতে সারা শরীরে ক্লান্তি জেঁকে বসে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



