Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু

By rskaligonjnewsDecember 15, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি, গাজীপুর র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) করিডোরে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে। এরি আগে ঢাকা-জয়দেবপুর রেল রুটে দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়।

বিআরটি করিডোরে এসি বাস পরিষেবা চালু

Advertisement

রোববার (১৫ ডিসেম্বর) সকালে এ সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় ঢাকা থেকে গাজীপুরের শিববাড়ি বিআরটি লেনে বিআরটিসি এসি বাস চলাচল উদ্বোধন করেন।

জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে। বিআরটি করিডোর দিয়ে বিআরটিসির এসি বাস গুলো চলাচল করবে।

এ সময় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কাজ শেষ হয়নি তারপরও এটি উদ্বোধন করার কারণ হচ্ছে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে। বিআরটি একটি রূপনগর প্রকল্প সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিলো না। তাই প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০ বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করছি। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং জুনের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করা হবে।

তিনি আরও বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে অনীহা প্রকাশ করায় মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে আরও ১০টি নতুন ফুটওভার ব্রিজ সহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করা হবে। বিআরটি লেনে বিশেষ বাসের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেগুলো এলে আরও বেশি যাত্রী চলাচল করতে পারবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা ভবিষ্যতে বিআরটি লেনের বাসগুলো ইলেকট্রিক লাইনে চলাচলের ব্যবস্থা করব। এছাড়া ট্রেন গেলেও ইলেকট্রিক লাইন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপূর্বে বিভিন্ন সময়ে বিআরটি প্রকল্প নিয়ে গণ শুনানি হয়েছে। গণ শুনানিতে যেসব সমস্যা উঠে এসেছিল সেগুলো দেখে বাস্তবায়ন করা হবে।

শিববাড়ি বিআরটি স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ এর মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ।

জয়দেবপুর-ঢাকা রেল রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa