
পরে পুলিশ ওই তরুণীদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কাজের নাম করে বিজ্ঞাপন দিয়ে তাদের ডাকা হয়েছিল। পরে জোর করে যৌন ব্যবসায় নামানো হয়।
পুলিশ জানায়, শনিবার প্রথম অভিযান চালানো হয় প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি আবাসনের চার তলার ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটে যৌন ব্যবসা চালানোর অভিযোগ ছিল। সেখানে হানা দিয়ে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে ব্যবসার ম্যানেজারসহ আটজনকে। উদ্ধার হয়েছেন একাধিক তরুণী। পরের অভিযান চালানো হয় ভবানীপুরের একটি স্পা-এ। স্পা-র আড়ালে সেখানেও চলছিল যৌন ব্যবসা। সেখান থেকে পুলিশ ম্যানেজার ও দুই দালালসহ ৯ জন ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, মূলত আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার থেকে আসা তরুণীদের কাজের জন্য ডাকা হত। পরে তাদের জোর করে যৌন ব্যবসায় নামানো হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



