Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা
Bangladesh breaking news বিভাগীয় সংবাদ রাজশাহী

বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা

By Tarek HasanOctober 18, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জে নেতাকর্মীদের ভারে বিএনপির সম্প্রীতির সমাবেশের মঞ্চ ভেঙে পড়েছে। মঞ্চ ভেঙে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলমসহ জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।

বিএনপির সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি।

গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকার নতুন রাস্তায় এ ঘটনা ঘটে।

এর আগে গতকাল বিকাল ৪টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন।
জানা যায়, সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিতি নেতাকর্মীদের মাঝে আলাদা উদ্দীপনার সৃষ্টি করে। সমাবেশে নেতাকর্মীদের অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে মঞ্চে উঠে পড়েন। টুকুর বক্তব্যের আগে বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম বক্তব্য প্রদানের সময় আচমকা মঞ্চ ভেঙে পড়ে।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতা জানান, দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জে আগমন নেতাকর্মীদের মাঝে একটা আলাদা উদ্দীপনা বিরাজ করছে। তাকে দেখার জন্য ও তার সঙ্গে মঞ্চে দাঁড়ানোর জন্য অনেকেই মঞ্চে উঠে পড়েন। তাদের অতিরিক্ত চাপে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এতে জেলা ও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন, তবে কেউই গুরুতর আহত নন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় এবং জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এতে আরো বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা আমিরুল ইসলাম খান আলিম।

সিএমএইচে চিকিৎসা নিলেন ড. ইউনূস

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সব সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সব স্তরের নেতাকর্মী, সব উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

July 3, 2026
প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

July 3, 2026
Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

July 3, 2026

Latest News

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa