Advertisement
জুমবাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত বগুড়ার আদমদিঘীর সাবেক এই সংসদ সদস্য পলাতক রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

এর আগে গত ১ নভেম্বর ট্রাইব্যুনাল এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন বলে আদেশ দেন। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন সুলতান মাহমুদ সিমন ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামি পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রীয় খরচে নিয়োজিত (ডিফেন্স লইয়ার) আবুল হাসান।

আইনজীবীরা জানান, মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জেড এম আলতাফুর রহমানসহ মোট ১৫ জন সাক্ষী জবানবন্দি দেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা। এরপর রায়ের জন্য দিন ঠিক করেন আদালত।

গত ৩১ অক্টোবর এই মামলায় আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে শুনানি শেষ হয়।

এর আগে ২০১৮ সালের ৩ মে তার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মুক্তিযুদ্ধের সময়ে আবদুল মোমিন তালুকদার মুসলিম লীগের সক্রিয় কর্মী ছিলেন। স্বাধীনতার পর ১৯৭৮ সালে আবদুল মোমিন তালুকদার বিএনপিতে যোগ দেন। পরে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি হন।

৪ দলীয় জোট সরকারের আমলে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পান মোমিন তালুকদার। ২০০১ ও ২০০৮ সালে দুবার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এর আগে আবদুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১৯ জনকে হত্যা ও গণহত্যা এবং ১৯টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

তিনি একাই বিক্রি করেছেন ১৩০ নারীকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.