Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তিনি একাই বিক্রি করেছেন ১৩০ নারীকে
আন্তর্জাতিক

তিনি একাই বিক্রি করেছেন ১৩০ নারীকে

By Sibbir Osmanনভেম্বর 17, 2021Updated:নভেম্বর 17, 20212 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরে এক ব্যক্তিকে ১৩০ নারীকে বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার করেছে তালেবান।
তিনি একাই বিক্রি করেছেন ১৩০ নারীকে

Advertisement

মঙ্গলবার (১৬ নভেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওই নারীদের অন্যত্র বিয়ের প্রলোভন দেখিয়ে কিনে নেওয়া হতো।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের তালেবানের পুলিশ প্রধান দামুল্লাহ সিরাজ।

সোমবার রাতে জাওজান প্রদেশ থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সেখানকার পুলিশপ্রধান দামুল্লাহ সিরাজ জানান, আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। আমরা এই বিষয়ে আরও তথ্য বের করব।

পুলিশপ্রধান জানান, অভিযুক্ত ওই ব্যক্তি কেবল আর্থিক সংকটে রয়েছে এমন নারীদেরকেই টার্গেট করত। আর নিজেদের সচ্ছলতার মুখ দেখতে ইচ্ছুক এমন নারীই তার সহজ শিকার।

তিনি আরও জানান, গ্রেপ্তার ওই ব্যক্তি নারীদেরকে বিভিন্ন প্রদেশে নিয়ে ‘দাসী’ হিসেবে বিক্রি করা দিতেন। তার বিরুদ্ধে ১৩০ নারী বিক্রির অভিযোগ রয়েছে।

অপরাধ, স্বজনপ্রীতি এবং দুর্নীতি আফগানিস্তানে নতুন কিছু নয়। কিন্তু দেশটি দারিদ্র্যের চরম কবলে পড়ে তালেবান সরকারের বৈধতার দাবিকে ক্ষুণ্ন করছে।

প্রায় তিন মাস আগে তাদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবানরা বড় শহরগুলোতে ডাকাতি এবং অপহরণের মতো অপরাধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।

মঙ্গলবার তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্ট বিভাগের সদস্যসহ ৬০ জনের কাছে জাল নথি পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, সাময়িকভাবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য কাবুলের পাসপোর্ট অফিসটি বন্ধ করা হচ্ছে।

২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে তালেবান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার ঘোষণা দেয়। অবশ্য বিশ্বের কোনো দেশই এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

এর জেরে বিশ্বের অধিকাংশ দেশ ও এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থা আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে।

জাতিসংঘ বারবার সতর্ক করেছে যে, বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের দ্বারপ্রান্তে রয়েছে আফগানিস্তান। দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য ঘাটতির সম্মুখীন হয়েছে এবং প্রচণ্ড শীতের মধ্যে লাখ লাখ আফগান অনাহারের মধ্যে থাকতে বাধ্য হচ্ছে।

এছাড়া করোনাভাইরাস মহামারি, চলমান খাদ্য সংকট এবং শীত মৌসুমের শুরু আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে গেছে।

অবশ্য ক্ষমতায় আসার পর থেকে খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্যেও বড় বড় শহরগুলোতে ডাকাতি ও অপহরণের মতো অপরাধ বন্ধে চেষ্টা করে যাচ্ছে তালেবান।

সূত্র: ডন।

এলাকায় বুথ বসিয়ে উত্তর মুখস্থ, জনপ্রতি নিতো ১৫ লাখ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa