বিকাশ-এ ব্যালেন্স না থাকলেও এখন মুহূর্তেই নিজের অথবা প্রিয়জনের মোবাইলে ১,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাচ্ছে বিকাশ অ্যাপের ‘পে-লেটার’ দিয়ে। গ্রাহক চাইলে পরবর্তী ৭ দিনের মধ্যেই এই টাকা ইন্টারেস্ট ছাড়াই পরিশোধ করতে পারছেন। মোবাইল রিচার্জের মতো অতিপ্রয়োজনীয় খাতে সিটি ব্যাংক ও বিকাশ এর যৌথ ‘পে-লেটার’ সেবা গ্রাহকদের জরুরি মুহূর্তে দিচ্ছে নিরবচ্ছিন্ন মোবাইল সেবা, স্বস্তি ও নিরাপত্তা।

 বিকাশ

Advertisement

পে-লেটার সেবা পাওয়ার জন্য বিবেচিত গ্রাহকরা এই সেবার আওতায় যেকোনো অপারেটরে ১০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ করতে পারবেন। এক্ষেত্রে প্রোসেসিং ফি যুক্ত হবে। ইন্টারনেট, মিনিট, বান্ডেল কিংবা টকটাইমসহ যেকোনো রিচার্জ গ্রাহক তার পছন্দমতো নিতে পারবেন। কেবল প্রিপেইডই নয়, পোস্টপেইড গ্রাহকরাও তাদের মোবাইল রিচার্জে এই সুবিধা নিতে পারবেন।

পে-লেটার সেবায় নির্ধারিত অংকের টাকা একবারে বা বহুবারে নেয়ার সুযোগ আছে। বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স যে অংকেরই থাকুক, গ্রাহক তার প্রয়োজনে এই পে-লেটার সেবা ব্যবহার করতে পারবেন।

যেভাবে রিচার্জ করা যাবে
বিকাশ অ্যাপের ‘মোবাইল রিচার্জ’ অপশনে গিয়ে কাঙ্ক্ষিত নাম্বার ও টাকার পরিমাণ (১০০-১,০০০ টাকা) দেয়ার পর পেমেন্ট স্ক্রিনে ‘পে-লেটার’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘৭ দিনে পরিশোধ’ সিলেক্ট করে, পরের ধাপে বিস্তারিত দেখে নিশ্চিত করলেই মোবাইল রিচার্জ সম্পন্ন হবে। যারা বিকাশ অ্যাপে পে-লেটার সেবার জন্য বিবেচিত হয়েছেন, তারাই এই সেবা ব্যবহার করতে পারবেন।

পরিশোধের নিয়ম ও সুবিধা
পে-লেটার করার ৭ দিন পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল রিচার্জের টাকা পরিশোধ হয়ে যাবে। তাই, নির্ধারিত তারিখের মধ্যে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখতে হবে। গ্রাহক চাইলে, এর আগেও তা পরিশোধ করতে পারবেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে শর্তানুযায়ী বিলম্ব ইন্টারেস্ট প্রযোজ্য হবে।

পদ্মায় বাস ডুবার ঘটনায় ৪ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫

বিকাশ-এর জনপ্রিয় মোবাইল রিচার্জ সেবায় এবার পে-লেটার করার সুবিধা গ্রাহকের জীবনধারাকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করবে, পাশাপাশি, ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের কার্যকর ব্যবহার নিশ্চিত করবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.