রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনায় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর পানিতে পড়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।

পদ্মায় বাস ডুবার

Advertisement

স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ৫৬ জন যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসটি বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। ৩ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে ওঠার চেষ্টার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মুহূর্তে গভীর পদ্মায় তলিয়ে যায়। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ৪ জনের মরদেহ এবং ৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় বাসটি শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে।

জানা গেল পদ্মায় ডুবে যাওয়া বাসে কতজন ছিল যাত্রী

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সোহেল রানা জানান, দৌলতদিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। জাহাজ হামজা সর্বোচ্চ চেষ্টা করছে, তবে প্রতিকূল পরিবেশের কারণে পানির নিচ থেকে বাসটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.