Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিক্ষোভে উত্তাল দিল্লি-কলকাতা, ১৪৪ ধারা লঙ্ঘনের চেষ্টা
আন্তর্জাতিক ওপার বাংলা

বিক্ষোভে উত্তাল দিল্লি-কলকাতা, ১৪৪ ধারা লঙ্ঘনের চেষ্টা

By Saiful IslamDecember 25, 20194 Mins Read

বিক্ষোভে উত্তাল দিল্লি-কলকাতা, ১৪৪ ধারা লঙ্ঘনের চেষ্টা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে। এ নিয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন ছাপানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়, রাজধানী দিল্লিতে পুলিশ ১৪৪ ধারা জারি করে বিক্ষোভকারী ছাত্রদের ছত্রভঙ্গ করে দিলেও কলকাতায় বিশাল মিছিলে নেতৃত্ব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, প্রাণ থাকতে তিনি পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না।

দিল্লি থেকে বিবিসি সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানান, বিক্ষোভকারীরা দিল্লির মান্ডি হাউস এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্বরাজ ইন্ডিয়া দলের নেতা যোগেন্দ্র যাদবসহ বিক্ষোভকারীরা অনেকেই ১৪৪ ধারা ভেঙে সেখানে যাওয়ার চেষ্টা করেন। জেএনইউ, জামিয়াসহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তাতে যোগ দেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, এর আগে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের জন্য মান্ডি হাউস এলাকায় সমবেত হওয়ার ঘোষণা দিয়েছিলো বিক্ষোভকারীরা। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে মিছিলসহ তাদের যন্তর মন্তর এলাকায় যাওয়ার কথা ছিলো। এই এলাকাটি প্রতিবাদ বিক্ষোভ আয়োজনের কেন্দ্রস্থল হিসেবে সুপরিচিত। এই আইনটির বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই সারা দেশে বিক্ষোভ হচ্ছে, যাতে এখনও পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত হচ্ছে বলে বলা হচ্ছে।

তবে এর আগেই পুলিশ মান্ডি হাউস এলাকায় সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। তারপরেও বিক্ষোভকারী শিক্ষার্থীরা দুপুরের মধ্যেই ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের বাধার মুখে সেখানে সমবেত হতে না পারলেও দিল্লির নানা জায়গায় বিচ্ছিন্নভাবে বিক্ষোভের খবর পাওয়া গেছে।

অন্যদিকে কলকাতা থেকে বিবিসির অমিতাভ ভট্টশালী জানান, সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আজও সেখানে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। মূলত গত এক সপ্তাহ ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইন আর এনআরসির বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল হচ্ছে সে ধরনেরই সমাবেশ ছিল এটি। আজ মিছিলে সবার মুখে একটাই শ্লোগান ছিলো- ‘এনআরসি হবে না, সিএবি হবে না।’ আবার বিজেপি-বিরোধী শ্লোগানও শোনা গেছে হাজার হাজার মানুষের এই মিছিলে যার সামনে ছিলেন মমতা ব্যানার্জি নিজেই। এ মিছিলে নারী ও মুসলিম সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। মিছিলটি যখন এগিয়ে যাচ্ছিলো তখন সড়কের দু’পাশেও ছিলো অসংখ্য মানুষ। এরকমই একজন, শেখ রাজা।

তার কথায়, ‘এন আর সি আর সি এ বি নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে সারা দেশে একটা অশান্তি শুরু করেছে। কিন্তু এই ভদ্রমহিলা [রাস্তার পাশে মমতা ব্যানার্জীর ছবি সম্বলিত একটা ব্যানারের দিকে দেখিয়ে] প্রথম আওয়াজ তুলেছেন এন আর সি আর সি এ বি-র বিরুদ্ধে। তার পরে বাকিরা কথা বলতে শুরু করেছে। আমার ভরসা আছে ইনি যতদিন আছেন, ততদিন মোদিজী কিছু করতে পারবেন না।’ মিছিলে যোগ দেওয়া আরেক নারী রাজদা জাভেদ বলছিলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, আমরা বাঙালী। এরমধ্যে কেন হিন্দু-মুসলমান আনা হচ্ছে!’ বিজেপিকে লক্ষ্য করে তিনি বলেন, ‘একসময়ে বলা হল আধার কার্ড না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যাবে না। তার আগে হয়েছে প্যান কার্ড [আয়কর দাতাদের সচিত্র পরিচয়পত্র], আরও কত কার্ড বানালে। আর এখন তোমরা বলছ আধার কার্ড থাকলেই নাগরিক হওয়া যাবে না! তাহলে কী বিজেপির মাদুলি পরলে নাগরিক হওয়া যাবে? বিজেপি-র মাদুলি তো বিষ মাদুলি – যে গলায় পড়েছে, সে গোল্লায় গেছে।’ মিছিলে হাজির ছিলেন বাউল, ঢাকি, কাঁসি, খোলের দল, আর ধামসা-মাদল নিয়ে চিরাচরিত পোষাকে সেজে আসা আদিবাসী সম্প্রদায়ের নারী পুরুষরা।

প্রতিবেদনে আরও বলা হয়, মিছিলে হাঁটতে হাঁটতেই কথা হচ্ছিল পুষ্পালি সিনহার সঙ্গে। তিনি বলছিলেন, ‘ভারতের মতো একটা মহান দেশে হিন্দু,মুসলমান, বৌদ্ধ, শিখ, খৃষ্টান সকলেই যাতে সমানভাবে সুখ-দু:খ, আনন্দ, উৎসব একইভাবে ভাগ করে নিতে পারে, সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন আমাদের মহান দেশনেতারা। এখন বিজেপির মতো একটা সাম্প্রদায়িক দল এসে ঠিক করে দেবে যে কারা এদেশে থাকবে? এটা কীভাবে মেনে নেওয়া যায়!’ মিছিল শেষে দেয়া ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ পশ্চিম বাংলায় এনআরসি বা সিএএ করতে দিবো না।’ এর আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্যের নানা জায়গায় সহিংস বিক্ষোভ হয়েছে। হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগণা এবং মালদাসহ বিভিন্ন জেলায় রেল আর সড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। হাওড়ার সাঁকরাইলে এবং মুর্শিদাবাদের একাধিক রেল স্টেশনে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। হাওড়ায় অন্তত পনেরোটি সরকারি ও বেসরকারি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বেলডাঙায় দমকলের একটি গাড়িতেও আগুন দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026
মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

July 9, 2026
মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

July 9, 2026

Latest News

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa