বিভিন্ন সাইজের পাঁচটি কেক টেবিলের ওপরে সাজানো। কেকের দিকে তাকিয়ে হাসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা থালাপাতি বিজয়। তার বাঁ পাশে বসে এক দৃষ্টিতে বিজয়ের দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। গতকাল রাতে তৃষা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ছবিতে এমন দৃশ্য দেখা যায়।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে তৃষা কৃষ্ণান লেখেন—“সেই মানুষটিকে, যে সবকিছু সার্থক করে তোলে। শুভ জন্মদিন।”
গত ২২ জুন থালাপাতি বিজয়ের জন্মদিন ছিল। এদিন ৫২ বছর পূর্ণ করে তেপান্নতে পা রাখেন এই অভিনেতা। তবে জন্মদিনে কোনো ছবি বা শুভেচ্ছাবার্তা কথিত প্রেমিক বিজয়কে জানাননি তৃষা কৃষ্ণান। ফলে গুঞ্জন চাউর হয়, বিজয়ের সঙ্গে তিক্ততা চলছে তার। যদিও এ নিয়ে একটি শব্দও খরচ করেননি। এবার জন্মদিনের বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে সবকিছু উড়িয়ে দিলেন এই অভিনেত্রী।
দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, খুব ছোট পরিসরে বিজয়ের জন্মদিন উদযাপন করেন তৃষা কৃষ্ণান। ছবিটি সেখানেই তোলা।
ছবিটি প্রকাশ্যে আসার পর বিজয়-তৃষার প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লেগেছে। ১৯ ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৫০ লাখ। কেউ কেউ লিখেছেন, “অপ্রত্যাশিত।” কেউ কেউ বলছেন—“নজর যেন না লাগে।”
ব্যক্তিগত জীবনে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে ঘর বেঁধেছেন থালাপাতি বিজয়। পরকীয়া প্রেমের অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী। তবে বিজয়ের পরকীয়া প্রেমিকা কে তা পরিষ্কারভাবে বলেননি সংগীতা। এরপর থেকে গুঞ্জন উড়ছে, তৃষার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজয়। এ নিয়ে জোর চর্চা চললেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি তৃষা কিংবা বিজয়।
বিজয়ের সঙ্গে তৃষার নাম জড়ানোর অন্যতম কারণ হলো—তারা প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। পর্দার বাইরে বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা-বিজয়। এটি ২০০৫ সালের ঘটনা। ‘গিলি’ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন উঠেছিল। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। এই খবর প্রকাশ্যে আসার পর স্ত্রী সংগীতার সঙ্গে বিজয়ের দূরত্ব তৈরি হয়েছিল।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পরবর্তীতে এ সম্পর্ক আর আগায়নি এবং সংসারে মন দেন বিজয়। তবে এ ঘটনার পর অর্থাৎ ২০০৮ সালেও ‘কুরুভি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর তাদের আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



