BJP

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। আগামী ২১ অক্টোবর হরিয়ানা রাজ্যের নব্বইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে মোদি পদ্মফুল না ফোটাতে পারলেও আসন্ন নির্বাচনে পালা-বদলের ইঙ্গিত দিয়েছেন তিনি। হরিয়ানার মুসলিম অধ্যুষিত এলাকা মেওয়ায় এবার আশি শতাংশ মুসলিম ভোট ব্যাংক টানতে ওই এলাকার বাসিন্দা বিলেত ফেরত বছর ২৭ বছর বয়সী এক তরুণীকে প্রার্থী করছে বিজেপি। এবার কংগ্রেস প্রাথী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়বেন নওকশাম চৌধুরী নামের এই নারী। নওকশাম চৌধুরী একজন বিলেত ফেরত উচ্চশিক্ষিত নারী।

হরিয়ানা রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রের শাসক দল ঘুঁটি সাজাতে না পারলেও, আসন্ন ২০১৯ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসকদলের মোদি-শাহ জুটি যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য।

হরিয়ানার মেওয়া হলো মুসলিম অধ্যুষিত অনুন্নত একটি অঞ্চল। একসময় মেওয়ার অঞ্চলের অলিতে গলিতে লুকিয়ে ছিল ইতিহাস। প্রাচীন ঐতিহাসিক কাহিনী নিয়ে সকলের কাছে বেশ জনপ্রিয় হরিয়ানার এই মেওয়া অঞ্চল। জানা গেছে, এককালে মুসলিম রাজপুত্রদের সুদীর্ঘ শাসন ও ঐতিহ্যে ভরপুর ছিল আজকের এই মেওয়া। বর্তমানে মেওয়াতে না আছে রাজা না আছে তাঁর সভাসদ। কালের নিয়মে সবই স্মৃতির পাতায়।

বর্তমানে মেওয়ার বাসিন্দারা কুসংস্কার, অশিক্ষা এবং অপুষ্টিতে জরাগ্রস্ত। এমনকি নেই আগের সেই ঐতিহ্য জৌলুস। কালের নিয়মে সবই হারিয়ে গেছে মেওয়া থেকে। আর হরিয়ানার এই মেওয়া অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে চাইছে বিজেপি।

মেওয়ার অনুন্নত এলাকাকে একহাত করে এবার কংগ্রেস প্রাথী মোহাম্মদ ইলিয়াসের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়বেন নওকশাম চৌধুরী। সূত্রের খবর, গত ২০০৯ সালের বিধান সভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হন মোহাম্মদ ইলিয়াস। সেই সময়ও বিজেপি এই কেন্দ্রে পদ্বফুল ফোটাতে পারেনি।

কংগ্রেস প্রার্থী মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, মেওয়া কেন্দ্র থেকে নওকশাম তার বিরোধী প্রার্থী হওয়ায় এই বিষয়ে মোটেও মাথা ঘামাতে রাজী নন তিনি। বর্তমানে আসন্ন বিধানসভা নির্বাচনে মেওয়া এলাকার মানুষের জন্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নসহ এই এলাকার পিছিয়ে পড়া মানুষের উন্নতিকে পাখির চোখ করে ভোটে লড়তে চান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.