
সম্প্রতি পুরুলিয়াতে সভা করে পুরো অঞ্চল পাল্টে দেওয়ার দাবি করেছেন দশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সেই পুরুলিয়া থেকেই মমতা বলেন, ‘ত্রিপুরা, আসামের ইশতেহার দেখুন বিজেপির। সেখানে সবাইকে স্থায়ী কর্মী করবে বলেছিল। কিন্তু কিছুই হয়নি। ইশতেহারে ওঁরা যা বলবে, করবে না, এখন বাংলায় এসে শুধুই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। বিজেপিতে মেয়েদের কোনো সম্মান নেই। মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। বলেছিল ১৫ লাখ টাকা দেবে, দিয়েছ? বিজেপিকে বিশ্বাস করবেন না। ওঁরা বিশ্বাসঘাতকের দল। দানব, দৈত্য, রাবণ, থেকে সাবধান।’
এখানেই শেষ নয়, বরং বিজেপির নির্বাচন জিততে কারসাজিও করছে বলে অভিযোগ আনেন মমতা। তিনি বলেন, ‘ওঁরা নির্বাচনে জিততে টাকা ছড়াচ্ছে। নির্বাচনের আগে টাকা দিয়ে বলবে, বিজেপিকে ভোট দে। এটা কিন্তু ওঁদের টাকা নয়, সাধারণ মানুষের টাকা। কোটি-কোটি টাকা ওঁরা চুরি করেছে, এই টাকা দিয়ে ভোট দেবেন না। ভোট মিটলেই দেখবেন সব পালাবে। আর আসবে না। তার আগে মানুষে-মানুষে ভেদ তৈরি করবে। বিশ্বাস করবেন না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



