Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিদায়ী বছরে মুসলিম বিশ্বের আলোচিত ৭ ঘটনা!
আন্তর্জাতিক

বিদায়ী বছরে মুসলিম বিশ্বের আলোচিত ৭ ঘটনা!

By iNews DeskDecember 31, 20203 Mins Read

বিদায়ী বছরে মুসলিম বিশ্বের আলোচিত ৭ ঘটনা!

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় আরও একটি বছরের। করোনা মহামারির কারণে বিদায়ী বছর ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। বিশেষত করোনা মহামারির কারণে বছরটিকে মানুষ মনে রাখবে যুগের পর যুগ ধরে। ২০২০ বিদায়ী বছরে মুসলিম বিশ্বে ঘটে যাওয়া আলোচিত ৭ ঘটনা নিয়ে থাকছে আয়োজন।

বছরের আলোচিত ঘটনা:

ওমরা পালনে স্থগিতাদেশ: করোনা মহামারিতে মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছিল ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি। ওই দিন ওমরাহ পালনে স্থগিতাদেশ সৌদি সরকার। ওমরাহ পালন স্থগিত রাখা হয় পবিত্র কাবায়। নামাজ আদায় সীমিত করা হয় মসজিদুল হারাম ও সমজিদ-ই-নববীতে। সেকারণে বহু বছর ধরে বছরটিকে মনে রাখবে সমগ্র মুসলিম বিশ্ব।

নামাজ আদায়ে বিধি-নিষেধ সব মসজিদে: ২৬ মার্চ থেকে পুরোপুরি লকডাউন শুরু হয় সারা দেশে। এরপর জনসমাগম এড়াতে দেশের সব মসজিদে জুমা ও নামাজ আদায় পুরোপুরি সীমিত করে দেওয়া হয় ৬ এপ্রিল থেকে। বর্তমানেও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায়ের নির্দেশনা রয়েছে দেশের সব মসজিদগুলোতে।

রমজান ও ঈদের নামাজ: বিদায়ী বছরের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে পালন হয়েছে পবিত্র রমজানুল মোবারক। সীমাবদ্ধতা ছিল ইফতার ও তারাবি আদায়ে। বাসায় বসে আদায় করতে হয়েছে তারাবির নামাজ। এমনকি ঈদুল ফিতর ও ইদুল আযহার নামাজও পড়তে হয়েছে পাড়া মহল্লার মসজিদে।

হজ পালন সীমিতকরণ: স্মরণকালের সাক্ষী হয়ে থাকবে ২০২০ সালের হজ পালন। যেখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুধুমাত্র সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা হজ পালন করেন। সীমিত পরিসরে ৩০ জুলাই হজ অনুষ্ঠিত হয়। যা ইতিহাসে বিরল ঘটনা।

তুরস্কের আয়া সোফিয়ায় ঐতিহাসিক নামাজ: ৮৬ বছর পর ২৪ জুলাই জুমার নামাজের মধ্য দিয়ে নামাজ শুরু করে তুরস্কের আয়া সোফিয়া মসজিদ। তুরস্কের সর্বোচ্চ আদালত এক অধ্যাদেশের মাধ্যমে জাদুঘর থেকে বদলে মসজিদ হিসেবে ব্যবহারের অনুমোদন দেন বিশ্ববিখ্যাত স্থাপত্যনিদর্শন আয়া সোফিয়াকে।

ইসরায়েল-আরব সম্পর্ক: ফিলিস্তিন ইস্যুতে এত বছর ধরে সরব-নিরব প্রতিবাদ করে আসলেও বিদায়ী বছরের শেষ দিকে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্থাপন তাও আবার চুক্তির করে। এটা নিশ্চয়ই বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলির একটি। যার মধ্যে রয়েছে আরব আমিরাত ও বাহরাইনের ১৫ সেপ্টেম্বর ও ২৪ অক্টোবর সুদান এবং ১০ ডিসেম্বর মরক্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্কের ঘোষণা।

দেশে দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক: ফরাসি পণ্য বয়কটের ডাক দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। যার প্রেক্ষাপট শুরু হয় দেশটির প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জের ধরে। এর আগে ব্যঙ্গ চিত্রের পুনঃপ্রদর্শনী করে শার্লি হেবদো ম্যাগাজিন। এছাড়া শ্রেণিকক্ষে ইসলামের নবী মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ চিত্র দেখানোয় ওই শিক্ষককে হত্যা করা হয়। পরবর্তীতে রাস্তায় নেমে ফরাসিদের আন্দোলন। সেই সঙ্গে আগুনে ঘি ঢালে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবীকে নিয়ে অশ্লীল দৃশ্য প্রদর্শনী। এরপর প্রতিবাদে মুখর হয়ে ওঠে রাষ্ট্রনেতা থেকে শুরু করে বিশ্ব মুসলিম সম্প্রদায়। অবশেষে ৩১ অক্টোবর আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মহানবীর প্রতি মুসলমানদের অগাধ ভালোবাসা ও আবেগ- অনুভূতির কথা স্বীকার করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa