Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে পিছু হটলো ট্রাম্প প্রশাসন। দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের শুধু অনলাইন ক্লাস করলে সে দেশ ছাড়তে হবে বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। মঙ্গলবার দেশটির একজন ফেডারেল বিচারক এই তথ্য জানান।

গত ৬ জুলাই সোমবার দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ঘোষণা দেয়, করোনার কারণে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা শুধু অনলাইন ক্লাস করতে পারবেন না। শুধু অনলাইন ক্লাস করতে চাইলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা বিশ্ববিদ্যালয় পাল্টাতে হবে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি) মামলা করে। এতে দেশটির দুই শতাধিক ইউনিভার্সিটি সমর্থন জানায়। এছাড়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য মামলা করেছে। এতে সমর্থন জানিয়েছেন ১৬ টি রাজ্যের ডেমোক্র্যাট সমর্থিত অ্যাটর্নি জেনারেলরা।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার ম্যাসাচুসেটসে ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বুরোফ জানান, যুক্তরাষ্ট্র সরকার, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির মধ্যকার মামলায় সমঝোতা হয়েছে। ট্রাম্প সরকার নতুন আইন বাতিল ও আগের অবস্থায় ফিরে যাবে।

তবে এনিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত ঘোষণার পর দেশ ও দেশের বাইরে ব্যাপক ভাবে সমালোচনার মুখে পড়ে।  সূত্র : সিএনএন, সিএনবিসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.