জন্মহার বাড়ানোর অজুহাতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। তার মন্তব্যকে নারীদের মর্যাদাহানিকর ও আপত্তিকর বলে অভিহিত করেছেন সমালোচকেরা। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এক বৈঠকে কিম হি-সু বলেন, কোরিয়ার গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য বিদেশ থেকে তরুণী আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। টেলিভিশনে ওই বক্তব্য সম্প্রচারিত হওয়ার পরপরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচকদের মতে, এ ধরনের মন্তব্য নারীদের ‘পণ্য’ হিসেবে উপস্থাপনের শামিল। এর জেরে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি কিম হি-সুকে দল থেকে বহিষ্কার করেছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহার রয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী ৬০ বছরের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুনঃ
কিম হি-সুর বক্তব্যের কড়া নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। সিউলে অবস্থিত দেশটির দূতাবাস আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তবে এ বিষয়ে শ্রীলঙ্কা এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন কিম হি-সু। তিনি স্বীকার করেছেন, তার ব্যবহৃত ভাষা ছিল অনুপযুক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


