Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুররে কারণে, ওয়াশিংটনে ১৪ হাজার মানুষ বিদ্যুৎবিহীন
আন্তর্জাতিক

বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুররে কারণে, ওয়াশিংটনে ১৪ হাজার মানুষ বিদ্যুৎবিহীন

বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুররে কারণে, ওয়াশিংটনে ১৪ হাজার মানুষ বিদ্যুৎবিহীন
By rskaligonjnewsDecember 27, 2022Updated:December 27, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি যে অঙ্গরাজ্যে অবস্থিত, সেই ওয়াশিংটন অঙ্গরাজ্যের ট্যাকোমা শহরের তিনটি বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর হওয়ায় শহরের ১৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। রোববার ঘটেছে এই ঘটনা।

বিদ্যুৎকেন্দ্র

Advertisement

ট্যাকোমা শহরটি ওয়াশিংটনের পিয়ার্স জেলার অন্তর্ভূক্ত। পিয়ার্স জেলার শেরিফের (প্রধান আইন কর্মকর্তা) কার্যালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়েছে, রোববার সন্ধ্যার দিকে ট্যাকোমার তিনটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একযোগে হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, একদল দুষ্কৃতিকারী সুরক্ষাবলয় টপকে কেন্দ্রের মূল অংশে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তিনটি কেন্দ্রেই একই ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

রোববার এই ঘটনা ঘটার পর ট্যাকোমা শহরের ১৪ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। তবে বিদ্যুৎ কেন্দ্রগুলো ভাঙচুর করা হলেও সেসব কেন্দ্র থেকে মূল্যবান কোনো যন্ত্র বা যন্ত্রাংশ খোয়া যায়নি।

শেরিফের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কী কারণে এই ভাঙচুর হলো এবং কারা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট— তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর কর্তৃপক্ষ এবং শেরিফের কার্যালয় উভয়ই পৃথকভাবে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।

এর আগে চলতি ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় বিদ্যুৎকেন্দ্র অকেজো করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টকেও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

নর্থ ক্যারোলাইনার সেই ঘটনার সঙ্গে ট্যাকোমার ভাঙচুরের কোনো সম্পর্ক আছে কিনা— সেটিও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

চলতি ডিসেম্বরে রেকর্ডভাঙা শীত পড়েছে যুক্তরাষ্ট্রে। গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়া বিশাল এক তুষারঝড়ের পর থেকে শীত জাঁকিয়ে নেমেছে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবকটিতেই। গত কয়েকদিনের প্রবল শীতে ইতোমধ্যে ৪০ জনের মৃত্যুও হয়েছে দেশটিতে।

ঝড়ের পর শীতের কারণে ঘর গরম রাখতে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল দেশটিতে। সেই চাপ সামলাতে না পেরে বিপর্যয় ঘটে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যাবস্থায় এবং তার ফলে শুক্রবার দেশটির ১৭ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েন।

সরবরাহ ব্যবস্থায় মেরামত শুরু হওয়ার পর ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করে বিভিন্ন অঞ্চলে, তবে এখনও দেশটির প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎবিহীন আছেন।

সূত্র : রয়টার্স

তাইওয়ানে নাগরিকদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa