বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জ্বালানির মজুদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুদ বাড়ানো হচ্ছে। পাশাপাশি এ খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আজ শুক্রবার দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব সাধারণ ভোক্তা পর্যায়ে পড়বে না বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ
ভারত, নেপাল ও পাকিস্তানের জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়েও বেশি জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই মূল্যবৃদ্ধি মূল্যস্ফিতে বাড়তি উপাদান যোগ করবে না।
এলএনজি আমদানি সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


