জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার (২২ মে) সাপ্তাহিক ছুটির দিনে চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। বৃহস্পতিবার (২১ মে) নেসকো চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ এবং নেসকো চাঁপাইনবাবগঞ্জ দফতরের আওতাধীন এলাকায় ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এই কাজের স্বার্থেই নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত বিচারের আশ্বাস
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত থাকবেন। কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



