Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘বিদ্রোহ’ সামলাতে ম্যার্কেলের কড়া পদক্ষেপের অপেক্ষা
আন্তর্জাতিক

‘বিদ্রোহ’ সামলাতে ম্যার্কেলের কড়া পদক্ষেপের অপেক্ষা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 30, 20212 Mins Read

‘বিদ্রোহ’ সামলাতে ম্যার্কেলের কড়া পদক্ষেপের অপেক্ষা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংকট মোকাবিলার প্রশ্নে জার্মানির রাজনীতি জগতে বড়সড় সংঘাতের সম্ভাবনা বাড়ছে৷ চ্যান্সেলর ম্যার্কেলের সমালোচনা উপেক্ষা করে নিজস্ব অবস্থানে অটল রয়েছেন ‘বিদ্রোহী’ মুখ্যমন্ত্রীরা৷ খবর ডয়চে ভেলে’র।

বেড়ে চলা সংক্রমণ সত্ত্বেও জার্মানিতে করোনা সংকটের মোকাবিলায় রাজনৈতিক ঐকমত্যের সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷ রোববার চ্যান্সেলার ম্যার্কেল একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের কড়া সমালোচনা করে প্রয়োজনে ফেডারেল হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়া সত্ত্বেও তাদের কয়েকজন বিধিনিয়ম শিথিল করার পক্ষে সওয়াল করে চলেছেন৷ অর্থাৎ ফেডারেল ও রাজ্য সরকারগুলির মধ্যে সংঘাত এবার অনিবার্য হয়ে পড়লো৷

সোমবার জার্মানির একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যার্কেলের কড়া সমালোচনার জবাব দিয়েছেন৷ বিশেষ করে ম্যার্কেলের সিডিইউ দলের নতুন শীর্ষ নেতা এবং সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফেলিয়ার মুখ্যমন্ত্রী আরমিন লাশেট সরাসরি ম্যার্কেলের মূল্যায়নের বিরোধিতা করেছেন৷ তার মতে, সব মুখ্যমন্ত্রীই সংক্রমণের হার কমাতে চান এবং সেই লক্ষ্যে নিজ নিজ রাজ্যে উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন৷ জনবিরল সারলান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী টোবিয়াস হান্স ব্যাপক করোনা পরীক্ষার ব্যবস্থা করে লকডাউন শিথিল করার সিদ্ধান্তের সপক্ষে বলেন, চ্যান্সেলরের সমালোচনা সত্ত্বেও তিনি সেই পরিকল্পনা কার্যকর করবেন৷ উত্তরের শ্লেসভিক হলস্টাইন রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজস্ব অবস্থানে অটল থাকার ইঙ্গিত দিয়েছেন৷

রাজ্য স্তরে এমন ‘বিদ্রোহ’-এর মুখে ম্যার্কেল নিজের হুমকি বাস্তবায়ন করেন কিনা, সেদিকে সবার নজর রয়েছে৷ দৈনিক করোনা সংক্রমণের হার নির্দিষ্ট মাত্রা পেরোলে ‘এমারজেন্সি ব্রেক’ প্রয়োগ করে লকডাউনের বিধিনিয়ম আরও কড়া করার সম্মিলিত সিদ্ধান্ত সত্ত্বেও বিচ্যুতির অভিযোগ করেছিলেন তিনি৷ এমনটা চলতে থাকলে ‘অদূর ভবিষ্যতে’ তিনি ফেডারেল স্তরে গোটা দেশের জন্য একক নিয়ম চাপানোর হুমকি দিয়েছিলেন৷ সংক্রমণ নিয়ন্ত্রণ আইন কাজে লাগিয়ে তিনি এমন একতরফা পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন৷

রাজনৈতিক আঙিনা থেকে বিদায় নেবার প্রায় ছয় মাস আগে তার কর্তৃত্ব নতুন করে পরীক্ষার মুখে পড়ছে৷ অন্যদিকে ম্যার্কেলের সমালোচনা সত্ত্বেও দলের নতুন নেতা লাশেট চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন কিনা, সে বিষয়েও সংশয় বাড়ছে৷ অন্যদিকে ইউনিয়ন শিবিরে বাভেরিয়ার মুখ্যমন্ত্রী ও সিএসইউ দলের নেতা মার্কুস স্যোডারের প্রতি সমর্থন বাড়ছে৷ করোনা সংকট মোকাবিলার প্রশ্নে কড়া পদক্ষেপের বিষয়ে তিনি চ্যান্সেলর ম্যার্কেলকে পূর্ণ সমর্থন করছেন৷ স্যোডার নিজে আদৌ দুই দলের সম্মিলিত চ্যান্সেলর পদপ্রার্থী হতে চান কিনা, তা অবশ্য এখনো স্পষ্ট নয়৷

ইস্টারের ছুটির আগে জার্মানিতে তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ প্রতি এক লাখ মানুষের মধ্যে সাপ্তাহিক সংক্রমণের গড় হার গত সাত দিন ধরে একশর বেশি রয়েছে৷ ইস্টারের ছুটির পর সেই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷ এমনটা ঘটলে রাজনৈতিক নেতাদের উপর চাপ আরও বেড়ে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তখন হয় ঐকমত্যের ভিত্তিতে অথবা সরাসরি ফেডারেল স্তর থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতে পারে৷ সে ক্ষেত্রে লকডাউনের বদলে শাটডাউনের মাধ্যমে জনজীবন আরও স্তব্ধ করে দেওয়া হবে বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa