
শনিবার দেশটির দক্ষিণ ডাকোটা অঙ্গরাজ্যের চেম্বারলাইনে এই দুর্ঘটনা ঘটে।
ফেডারেল বিমান কর্তৃপক্ষের মুখপাত্র লিন লুন্সফোর্ডের বরাতে সিএনএন জানায়, চেম্বারলাইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে তুষারঝড়ের কবলে পড়ে ফ্লাইটটি। এই দুর্ঘটনা বিরূপ আবহাওয়াজনিত।
বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এক ইঞ্জিনবিশিষ্ট পাইলেটাস পিসি -১২ বিমানটি। ইডাহো ফলস রিজওনাল বিমানবন্দর উদ্দেশ্যে এটি গন্তব্য করেছিল।
ফ্লাইটটিতে ১২ জন যাত্রী ছিল। নিহত ৯ জনের মধ্যে দুজন শিশুও রয়েছে। প্রাণে বেঁচে যাওয়া আহত তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



