জুমবাংলা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে স্থানীয় ৪শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ প্রণোদনা দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে খরিফ-২/ ২০২৩-২৪ মৌসুমে উপজেলার ৪শ কৃষকের প্রতিজনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অলি ভৌমিক, বাংলাদেশ পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দফর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণীসহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদের আগে দৈনিক রেমিট্যান্স আসছে ৬৯৪ কোটি টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.