নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্থানীয় ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

বিনামূল্যে পাট বীজ পেল কালীগঞ্জের ১০০ কৃষক

Advertisement

কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। একে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থ বছরে মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে এক বিঘা জমি চাষের জন্য এক কেজি করে ১০০ জন কৃষককে বিনামূল্যে বিজেআরআই তোষাপাট-৮ জাতের বীজ বিতরণ করা হয়।

মারা গেছেন কুবির সাবেক উপাচার্য অধ্যাপক আমির হোসেন খান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google