Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিনা খরচে সৌদির বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
আন্তর্জাতিক শিক্ষা

বিনা খরচে সৌদির বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 18, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : উচ্চশিক্ষায় সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো বেশ এগিয়ে। তাই তো বহু আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেখানে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ। এটি সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। এই বৃত্তিটি পেলে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ পাবেন।

 বিনা খরচে পড়ার সুযোগ সৌদির বিশ্ববিদ্যালয়ে

Advertisement

আবেদনের যোগ্যতা
মাস্টার্স প্রোগ্রামের জন্য:

⇒ আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
⇒ আবেদনকারী শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ বা তার বেশি থাকতে হবে।
⇒ আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
⇒ আবেদনকারীদের অবশ্যই কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য

⇒ পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
⇒ আন্তর্জাতিক আবেদনকারীদের ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
⇒ পাশাপাশি ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।

এমবিএ প্রোগ্রামের জন্য 

⇒ আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক প্রোগ্রাম সম্পূর্ণ করতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে।
⇒ জিপিএ ৪.০০-এর মধ্যে কমপক্ষে ৩.০০ বা সমতুল্য থাকতে হবে।
⇒ আবেদনকারী শিক্ষার্থীদের কলেজ স্তরের পাঠ্যক্রমে ক্যালকুলাস থাকতে হবে।
⇒ আবেদনকারীদের অবশ্যই ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
⇒ কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন—ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।
⇒ আবেদনকারীদের কমপক্ষে এক বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা  

⇒ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
⇒ কিং ফাহাদ ইউনিভার্সিটির ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ স্কলারদের প্রতি মাসে একটি মাসিক উপবৃত্তি প্রদান করবে।
⇒ কিং ফাহাদ ইউনিভার্সিটির বৃত্তি পেলে শিক্ষার্থীরা বিনা মূল্যে থাকতে পারবেন।
⇒ বৃত্তিপ্রাপ্তদের বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় প্রাথমিক চিকিৎসাসেবা এবং ভর্তুকিযুক্ত খাবারও দেওয়া হবে।
⇒ আবেদনকারীরাও তাদের প্রজেক্ট বা প্রকল্পের তহবিল পাবেন।
⇒ এ ছাড়া এককালীন রিটার্ন টিকেট তো থাকছেই।

যেসব বিষয়ে পড়া যাবে
বায়ো-ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যবসায় প্রশাসন, বিজনেস অ্যানালাইটিকস, অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস, সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিকস, রসায়ন, কম্পিউটার প্রকৌশল, অ্যাকাউন্টিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল, মানবসম্পদ ব্যবস্থাপনা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মডেলিং অ্যান্ড সিমুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফিন্যান্স, কোয়ান্টাম কম্পিউটিংসহ অনেক বিষয়ে অধ্যয়ন করা যাবে।

আবেদন প্রক্রিয়া
সৌদি আরবের কিং ফাহদ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি অনলাইনভিত্তিক। বিশ্ববিদ্যালয়টিতে বৃত্তির আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করুন এবং আপনার আগ্রহের প্রোগ্রাম নির্বাচন করুন। ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৩। বিস্তারিত জানা যাবে— এখানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

August 2, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa