আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের উপদ্বীপ খ্যাত দেশ কাতার। দেশটির অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল হলেও পর্যটন খাতেও ভালোভাবে নজর দিচ্ছে তারা। সেখানে এখন চলছে গ্রীষ্ম উৎসব। এ উপলক্ষে কাতারে ঘোরার বিভিন্ন সুযোগ দিচ্ছে দেশটির সরকার। যেমন, ‘বিনা ভিসায়’ ভ্রমণ! অনেকেই হয়তো জানেন না, গত ৪ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত কাতারে বসবাসরত বিদেশিরা নিজেদের আত্মীয়স্বজন ও পরিবারের সদস্যদের কাতারে নিয়ে আসার সুযোগ পাচ্ছেন।
কাতারে জাতীয় পর্যটন কাউন্সিল (কিউএনটিসি) এ উৎসবের আয়োজন করেছে।

Advertisement
নির্ধারিত এ সময়ে যে কেউ দেশটিতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। বিশেষ করে কাতারে যারা বৈধভাবে অবস্থান করছেন তারা তাদের আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্য কোনো অতিথিকে বিনা খরচে ও কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই দেশটিতে নিতে পারবেন।

কাতার ন্যাশনাল টুরিজম কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আকব আল বাকের বলেন, গ্রীষ্ম উৎসবকে আরো বেশি জনপ্রিয় করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন যে কেউ কোনো ঝক্কি ছাড়াই এই নির্দিষ্ট সময়ের জন্য কাতারে আসতে পারবেন।

কাতারে বসবাসরত আত্মীয়স্বজন থাকলে তাদরে ক্ষেত্রে প্রয়োজন হবে—কাতারে আসা-যাওয়ার রিটার্ন টিকিট, কাতারে থাকা আবেদনকারীর পরিচয়পত্র এবং অতিথির সঙ্গে সম্পর্কের প্রমাণপত্র। সপরিবারে যারা ঘুরতে যাবেন তাদের বেলায় আসা-যাওয়ার রিটার্ন টিকিট, এক সঙ্গে ভ্রমণকারীদের মধ্যে পারস্পরিক সম্পর্কের প্রমাণ ও কাতারে থাকার জন্য হোটেল বুকিং লাগবে।

যেভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে কাতারের ভিসা সার্ভিসের ওয়েবসাইটে যেতে হবে (http://www.qatarvisaservices.com)। সেখানে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আপনার আবেদনপূরণ সাপেক্ষে প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে। আপনার দেয়া তথ্যগুলো সঠিক আছে কি-না সেগুলো যাচাই করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিভাগ আপনার আবেদনের জবাব দেবে। সব ঠিক থাকলে ইলেকট্রনিক ট্রাভেল অথরিটি (ইটিএ) আপনাকে কাতারে ভ্রমণ ভিসার অনুমোদন দেবে।

গ্রীষ্মকালীন উৎসব উপলক্ষে কাতার থেকে ১৬০টি দেশের গন্তব্যস্থলে কাতার এয়ারওয়েজে ২৫ শতাংশ ছাড় সুবিধা নিতে পারবেন অতিথিরা। এছাড়াও কাতারের বিভিন্ন হোটেল ও অ্যাপার্টমেন্ট ৪ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত ২৫ শতাংশ ছাড়ে ভাড়া পাবেন।

এছাড়া বিস্তারিত জানতে ওয়েবসাইটে (http://summerinqatar.qa/) গিয়ে বিস্তারিত দেখতে পারেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google