Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে
আন্তর্জাতিক

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

By Shamim RezaJuly 7, 20264 Mins Read

ইরান যুদ্ধ বিশ্বরাজনীতির পাশাপাশি ওপেকের মতো শক্তিশালী তেল উৎপাদনকারী জোটের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে চরমভাবে উসকে দিয়েছে। এই বসন্তে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখোমুখি হওয়ার পর, প্রায় ৭০ বছরের পুরোনো এই জোটটি এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ। বর্তমানে হরমুজ প্রণালি ধাপে ধাপে পুনরায় সচল হতে শুরু করায় ওপেকের বেশ কয়েকটি সদস্য দেশ যুদ্ধকালীন ক্ষতি পুষিয়ে নিতে তেল উৎপাদন এক ধাক্কায় ব্যাপক হারে বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। আর এটিই জোটের ভেতরে উৎপাদন কোটা নিয়ে পুরোনো দ্বন্দ্বকে নতুন করে পুনরুজ্জীবিত করেছে।

OPEC

Advertisement

এই কোটা বিতর্কের জের ধরেই গত এপ্রিল মাসে ওপেকের অন্যতম প্রভাবশালী সদস্য সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জোট ত্যাগ করে। এখন ওপেকের সামনে কেবল দুটি কঠিন পথ খোলা রয়েছে। হয় জোটকে ধরে রাখতে গিয়ে তেলের বাজার ধসিয়ে দেয়া, না হয় মুনাফা বাড়াতে গিয়ে জোটের ভাঙনকে ত্বরান্বিত করা। চলতি বসন্তে যখন পুরো বিশ্ব তেলের তীব্র সংকটে ভুগছিল, তখন মধ্যপ্রাচ্যে তেলের অভাব না থাকলেও পারস্য উপসাগরীয় দেশগুলো তাদের উৎপাদিত অপরিশোধিত তেল ক্রেতাদের কাছে পাঠাতে পারছিল না। গুরুত্বপূর্ণ জলপথ বা হরমুজ প্রণালি ইরানের অবরুদ্ধ করা এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধের কারণে বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ প্রায় পুরোপুরিভাবে আটকা পড়ে যায়। ফলে ইরান, ইরাক ও কুয়েতের মতো ওপেক সদস্যরা উৎপাদন বন্ধ করে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। এখন প্রণালি সচল হতেই ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরাক তাদের উৎপাদনের কোটা বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে।

ইরাকের তেল বিষয়ক মন্ত্রী ব্লুমবার্গকে জানান, উৎপাদন লক্ষ্যমাত্রা নাটকীয়ভাবে বাড়ানো না হলে ওপেকে থাকা না থাকার বিষয়ে তাদের নতুন করে ভাবতে হবে। যুদ্ধে ইরাকের তেল উৎপাদন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জানুয়ারি-ফেব্রুয়ারির দৈনিক ৪৫ লাখ ব্যারেল থেকে কমে এপ্রিল-মে মাসে মাত্র ১০ লাখ ব্যারেলে নেমে আসে। এখন তারা রেকর্ড দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল উত্তোলনের অনুমতি চায়। তারা দীর্ঘমেয়াদে ৭০ লাখ ব্যারেল উৎপাদন করতে চায় বলে জানায়। বিশ্লেষকদের মতে, যুদ্ধ-বিধ্বস্ত দেশটির এই মুহূর্তে নগদ অর্থের তীব্র প্রয়োজন। তবে এই সংকটে চূড়ান্ত সিদ্ধান্তের চাবিকাঠি রয়েছে ওপেকের সবচেয়ে বড় চালিকাশক্তি সৌদি আরবের হাতে। ইরাক বা কুয়েতের মতো সৌদির হুট করে উৎপাদন বাড়ানোর তাড়া নেই। কারণ যুদ্ধের সময় হরমুজ প্রণালি এড়িয়ে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দর ব্যবহার করে তারা প্রায় ৬০ ভাগ ব্যবসা সচল রাখতে পেরেছিল, যা পারস্য উপসাগরের ওপর নির্ভরশীল ইরাক বা কুয়েতের পক্ষে সম্ভব ছিল না। ফলে সৌদি আরব বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন হুট করে বাড়ানোর ঘোর বিরোধী। কারণ বৈশ্বিক চাহিদা পুরোপুরি পুনরুদ্ধার হওয়ার আগে বাজারে তেলের বন্যা বয়ে দিলে তেলের দাম ও মুনাফা দুটিই তলানিতে ঠেকবে।

এই কারণেই রাশিয়া ও অন্যান্য নন-ওপেক দেশগুলোকে নিয়ে গঠিত ওপেক প্লাস জোট সম্প্রতি দৈনিক মাত্র ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উৎপাদন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ওপেক যদি উৎপাদন সর্বোচ্চ স্তরে নিয়ে যায়, তবে সেই তেলের বড় কোনো ক্রেতা মিলবে না। যুদ্ধের সময় তেলের দাম আকাশচুম্বী হওয়ায় এবং সরবরাহের ঘাটতি থাকায় বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা ব্যাপক কমে যায়, যা এখনো পুনরুদ্ধার হয়নি। বিশেষ করে চীন ও ইউরোপ এই বসন্তে ব্যাপকভাবে বৈদ্যুতিক প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ায় তেলের চাহিদা আগের জায়গায় আর কখনো নাও ফিরতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ও চীনের জরুরি তেলের মজুদ (রিজার্ভ) ১.৪ বিলিয়ন ব্যারেল কমে গেছে এবং তা পূরণ করা প্রয়োজন, তবে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে দেশগুলো ২০২৭ সালের আগে বড় কেনাকাটায় নাও যেতে পারে। যদি ওপেকের উৎপাদন নিয়ন্ত্রণহীনভাবে বাড়ে, তবে আগামী বছর তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারে এবং ২০২৮ সালের মধ্যে তা ৫০ ডলারে নেমে আসতে পারে। আর পরিস্থিতি যদি আরও চরম আকার ধারণ করে, তবে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অন্য সদস্যদের ওপর চাপ তৈরি করতে নিজেদের উৎপাদনও বাড়িয়ে দিতে পারেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তেমনটি হলে তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৪০ ডলারের ঘরে নেমে আসবে। এমন এক পরিস্থিতি যা কেবল সৌদির মতো ধনী দেশের পক্ষেই সহ্য করা সম্ভব, বাকি ওপেক সদস্যদের জন্য যা হবে চরম বিপর্যয়। বৈশ্বিক তেলের ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ ঘাটতি থেকে এখন ইতিহাসের সবচেয়ে বড় তেলের উদ্বৃত্তের দিকে যাওয়ার এক নির্মম উপহাসের মুখোমুখি দাঁড়িয়ে আছে বিশ্ববাজার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
তেলের দাম
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

July 7, 2026
তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

July 6, 2026
তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

July 6, 2026

Latest News

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa