Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home Bangladesh breaking news বিপিএলে দর্শকদের জন্য যেসব চমক থাকবে
Bangladesh breaking news ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিপিএলে দর্শকদের জন্য যেসব চমক থাকবে

By Tarek HasanNov 13, 2024, 4:48 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। ইতোমধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের ১০ সংস্করণের চেয়ে এবার ভিন্ন কিছুরই ইঙ্গিত দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে আয়োজক কমিটি।

বিপিএলের আগের আসরগুলোতে সম্প্রচার, আম্পায়ারিং, ডিআরএস, মাঠের অবকাঠামো নিয়ে বিভিন্ন সময় অসন্তোষ শোনা গেছে। এবার তেমনটা হবে না বলে আশা করছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় বিপিএলের নতুনত্ব নিয়ে ফারুক বলেন, বৈষম্য-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন একটা সরকার পেয়েছি। আমরা চেষ্টা করেছি, এর আগে যে ১০টা বিপিএল এসেছে, সেসবের চেয়ে আলাদা করার জন্য। অনেক পরিকল্পনা করেছি। আশা করি, খুব ভালো টুর্নামেন্ট হবে। আমার মনে হয়, সেটা সবাইকে সন্তুষ্ট করতে পারবে, আপনারা সবাই বিপিএল উপভোগ করবেন।

বিপিএলের লিগ পর্বের টিকিট পাওয়ার গেলেও নকআউট পর্বে টিকিট কালো বাজারিতে শিকার হন দর্শকরা। এ ছাড়াও মাঠে ভিতরে পানিসহ সকল পণ্যের বাড়তি দামের চাপ তো আছেই। তবে এবার দর্শকদের সুবিধার জন্য বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বিসিবি। তার মধ্যে অন্যতম হলো অনলাইন টিকিট।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। যেন সবাই সবার সুবিধা মতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। যারা খেলা দেখতে ইচ্ছুক, মোবাইল ফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। ওই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম এই মাসের মধ্যে হয়ে যাবে।

এ ছাড়াও স্টেডিয়ামে দর্শকদের সুবিধা নিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, গ্যালারি যেন নোংরা না হয়, পানির কিছু কর্নার থাকবে। সেই কর্নারে আপনারা পানি পাবেন। এটার একটা নাম থাকবে, বিপিএল শুরু হলে দেখতে পাবেন। পানিটা আমরা বিনা মূল্যে দেওয়ার চেষ্টা করব। স্টেডিয়ামের ভেতরেও আমরা চেষ্টা করছি জিরো ওয়েস্ট জোন গ্যালারি রাখতে। চেষ্টা করব সবকিছু পরিষ্কার রাখতে।

বিপিএলের আরেক সমস্যার নাম আম্পায়ারিং, সেই সঙ্গে সম্প্রচার ও ডিআরএস ইস্যুতো আছেই। প্রায় প্রতিটি আসরেই আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণে ক্রিকেটারদের বিতর্কে জড়াতে দেখা যায়। তবে এবার ভিন্ন কিছু করা জন্য আশাবাদী বিসিবি।

ফারুকের ভাষ্য, ডিজিটাল রাইটস যাদের আছে, আমরা তাদের বলেছি, ডিজিটাল পেরিমিটার বোর্ড চাই আমরা। টিভি প্রোডাকশনকে বলেছি, টিভিতে যারা খেলা দেখাবেন এবং প্রোডাকশন—দুটোই যেন অত্যন্ত চমৎকার হয়। হক-আই, ডিআরএস—এগুলো সবই থাকবে। আম্পায়ারিং আমরা খুব উন্নত করার চেষ্টা করছি। বিদেশি আম্পায়ার থাকবে।

বিপিএলের এবারের আসরের পরামর্শক হিসেবে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সদ্য শেষ হওয়ার প্যারিস অলিম্পিকের রোড ম্যাপও তৈরি করেছিলেন তিনি। তাই তার নেতৃত্বেই বিপিএলকে নতুনভাবে সাজাতে চায় বিসিবি।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইমরুল কায়েস

এই প্রসঙ্গে ফারুক বলেন, আপনারা সবাই জানেন, ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে এবার আমরা যে অলিম্পিক দেখলাম, ২০১৪ বা ২০১৬ সালে এক বক্তব্যে অলিম্পিকটি পেতে সাহায্য করেছিলেন। উনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন, তাই আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অনুরোধ করেছেন; বিপিএলকে আরও ভালোভাবে আয়োজন করা যায়।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at ZoomBangla iNews. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

May 22, 2026, 4:15 PM Asia/Dhaka
হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

May 22, 2026, 3:47 PM Asia/Dhaka
স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

May 22, 2026, 12:06 PM Asia/Dhaka
Latest News
সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

হজ পালন

হজ পালনে সৌদি গেছেন ৭৭৪৩২ বাংলাদেশি

স্বর্ণের দাম

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

প্রধানমন্ত্রী

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

ঈদের আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

রামিসা

প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp