Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিমান দুর্ঘটনাকে ইউক্রেন রাজনীতিকীকরণ করছে : ইরান
আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনাকে ইউক্রেন রাজনীতিকীকরণ করছে : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কApril 20, 20212 Mins Read
বিমান দুর্ঘটনাকে ইউক্রেন রাজনীতিকীকরণ করছে : ইরান
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরানের আকাশসীমায় ঘটনাক্রমে ইউক্রেনের যে যাত্রীবাহী বিমান ভূপাতিত হয়েছিল সে সম্পর্কে ইউক্রেনের কর্মকর্তারা অগঠনমূলক মন্তব্য করছেন। এর মধ্যদিয়ে তারা মূলত ঘটনাটিকে রাজনীতিকীকরণ করছেন। খবর পার্সটুডে’র।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেইওয়ান খোশরাভি গতকাল (সোমবার) স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, বিমান দুর্ঘটনা সম্পর্কে যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হয়েছে তার অন্যতম প্রধান উৎস ছিল ব্ল্যাক বক্সের তথ্য।

কোশরাভি বলেন, ঘটনাটিকে রাজনীতিকীকরণ করতে দুর্ভাগ্যজনকভাবে ইউক্রেনের কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন এবং তাদের সাম্প্রতিক অভিযোগ কোনেভাবেই গঠনমূলক ও গ্রহণযোগ্য নয়।

ইরানের এ কর্মকর্তা বলেন, বিমান দুর্ঘটনার বিষয়ে ইউক্রেনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে ইরান সর্বাত্মক সহযোগিতা করেছে। ঘটনাটি যেহেতু খুবই মর্মান্তিক ও তিক্ত ছিল সেজন্য ইউক্রেন সরকারের সমস্ত দাবি মেনে নিয়েছে ইরান। স্বাভাবিক অবস্থায় যেসব দাবি মানার প্রশ্নই ওঠে না তেমন দাবিও ইরান মেনে নিয়েছে। ফলে সত্য ঘটনা প্রকাশ্যে আনতে এখানে অস্পষ্টতার কিছু নেই বলে মন্তব্য করেন ইরানের এ কর্মকর্তা।

২০২০ সালের জানুয়ারি মাসে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন সন্ত্রাসী বাহিনী হত্যা করার পর ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর অনেকটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রের ভুলবশত আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa