Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিমান বিধ্বস্তের ৫৬ বছর পর চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৯৬৮ সালে এএন-১২ মডেলের একটি বিমান হিমাচল প্রদেশের রোহতাং পাসে বিধ্বস্ত হয়েছিল। খবর এনডিটিভির

ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এই চারটি মরদেহ পাওয়া গেছে সেনাবাহিনীর দোগরা স্কাউটস এবং তিরঙ্গ মাউন্টেন রেসকিউর যৌথ অভিযানে।

দুই ইঞ্জিনের টার্বোপ্রোপের এই বিমানটি যখন বিধ্বস্ত হয় তখন এটিতে ১০২ জন আরোহী ছিলেন। বিমানটি ১৯৬৮ সালের ৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়ে হয়।

এরপর কয়েক দশক বরফাবৃত পাহাড়ি অঞ্চলে বিমানটি নিখোঁজই ছিল। কিন্তু ২০০৩ সালে অটল বিহারী বাজপাই ইনস্টিটিউট অব মাউন্টেইনারিংয়ের পর্বতারোহীরা বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। এরপর ওই বিমানে থাকা আরোহীদের খুঁজে পেতে একাধিক অভিযান চালিয়েছে ভারতের সেনাবাহিনীর দোগরা স্কাউটসের সদস্যরা।

তবে ২০১৯ সাল পর্যন্ত ১০২ আরোহীর মধ্যে মাত্র পাঁচজনের মরদেহ খুঁজে বের করতে সমর্থ হয়েছিলেন তারা। কারণ বরফাবৃত পাহাড়ি অঞ্চলটির অবস্থান অত্যন্ত জটিল জায়গায়।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাখন সিং, সিপাই নারায়ণ সিং এবং থমাস চারান।

সানি লিওনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন এই অভিনেতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.