
আমেরিকার সান হোসের রেড-হিলভিউ বিমানবন্দর থেকে বন্ধুর সঙ্গে আকাশে উড়েছিলেন লেস। উদ্দেশ্য ছিল মাঝ আকাশে বিমানের ফটোশুট করা। কিন্তু আকাশে উড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক গোলযোগ শুরু হয়। যার জেরে সান ফ্রান্সিসকোর উপকূল থেকে প্রায় ১০ মাইল দূরে প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়ে বিমানটি।
বিমান ভেঙে পড়লেও ভয়ে গুটিয়ে যাননি লেস। জলে ভাসতে ভাসতে নিজের ওয়াটারপ্রুফ মোবাইলে ভিডিয়ো করতে থাকেন। উদ্ধারকারী দল না আসা পর্যন্ত প্রায় আধঘণ্টা ভেসে ভেসে ভিডিয়ো করেন তিনি। মৃত্যুর মুখে দাঁড়িয়েও এ রকম ঠাণ্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলার জন্য লেসকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



