আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মধ্যাঞ্চলীয় সা’দা প্রদেশ ও পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পাশবিক বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) সা’দা ও হুদায়দায় দিনভর বোমাবর্ষণ করে সৌদি আরব। খবর পার্সটুডে’র।

সা’দা প্রদেশের আল-জমহুরি হাসপাতালের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, কারাগারটির ধ্বংসস্তুপের নীচ থেকে ৬২ জনে লাশ উদ্ধার করা হয়েছে। বাকি আটজন আহত অবস্থায় মারা গেছেন।সা’দার গভর্নর মোহাম্মাদ জাবের আওয়াদ বলেছেন, বহু আন্তর্জাতিক সংস্থা এর আগে এই কারাগারটি পরিদর্শন করেছে।
এদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট গতকাল (শুক্রবার) ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদায়দা শহরেও বিমান হামলা চালিয়েছে। শহরের বিভিন্ন আবাসিক লক্ষ্যবস্তুতে চালানো এ হামলায় অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



