বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় ভক্তদের জন্য বড় সুখবর দিলেন বলিউড সুপারস্টার আমির খান। তবে এই সুখবর তার ব্যক্তিগত জীবন নয়, বরং ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে।

গত ৫ জুলাই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। তৃতীয় বিয়ের পর এবার আন্তর্জাতিক প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতীয় পরিচালক কবীর খানের প্রযোজনা প্রতিষ্ঠান এবং অস্ট্রেলিয়ার মাইন্ড ব্লোয়িং ফিল্মস-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে আমির খান প্রোডাকশনস। এই সহযোগিতায় নির্মিত হবে নতুন চলচ্চিত্র ‘সিল্কইয়ারা ৪১’।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অস্ট্রেলীয় লেখক অ্যান্ড্রু আনাস্তাসিওস। পরিচালনার দায়িত্বে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কবীর খান, যিনি এর আগে বজরঙ্গি ভাইজান, এক থা টাইগার এবং ৮৩–এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করেছেন।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় উঠে আসবে ২০২৩ সালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের রুদ্ধশ্বাস অভিযান। টানা ১৭ দিনের চেষ্টার পর সফল সেই উদ্ধার অভিযান ভারতের অন্যতম আলোচিত মানবিক ও সাহসিকতার ঘটনাগুলোর একটি হয়ে ওঠে।
নতুন এই প্রকল্প নিয়ে আমির খান বলেন, মাইন্ড ব্লোয়িং ফিল্মস এবং আমির খান প্রোডাকশনস-এর এই যৌথ উদ্যোগ ঘোষণা করতে পেরে তারা আনন্দিত। তার ভাষায়, সিল্কইয়ারা টানেলের উদ্ধার অভিযান ছিল অসাধারণ সাহস, ঐক্য ও মানবিকতার প্রতীক। দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক চেতনার সেই গল্পই বিশ্বের সামনে তুলে ধরবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তৃতীয় বিয়ের পর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের পাশাপাশি এবার আন্তর্জাতিক প্রযোজনায় নতুন সিনেমার ঘোষণার মাধ্যমে ক্যারিয়ারেও আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



