
জানা গিয়েছে,ইসলামপুর কালু বস্তির বাসিন্দা এক যুবতীকে বিয়ে করা প্রতিশ্রুতি দিয়ে মাসুন রেজা নামে এক যুবক একাধিক বার ধ’র্ষণ করে বলে অভিযোগ। যুবককে বিয়ের করার কথা বললে মাসুম রেজা বিয়ের করার কথা অস্বীকার করলে ইসলামপুর পুলিশের দ্বারস্থ হয়।
গত ১৯ অগষ্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন কাইনাত বেগম। কাইনাত বেগমের আরও অভিযোগ দীর্ঘ দুইমাস অতিক্রান্ত হবার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে কোন উদ্যোগ নেয় নি। পুলিশের কাছে অভিযোগ করার পরেই মাসুম রেজার পরিবার তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ।সুবিচারের আশায় কাইনাত বেগম ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দ্বারস্থ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


