Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে
বিনোদন

বিয়ে করছেন পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন থাকা সেই শেখ সাদী, পাত্রী কে

By Shamim Rezaজুন 21, 20262 Mins Read

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জনে শোবিজ অঙ্গনে আলোচনায় ছিলেন ‘ললনা’খ্যাত গায়ক শেখ সাদী। যদিও গতবছরই সেটা শেষ হয়ে যায়। এমনও শোনা যায় বিচ্ছেদ হয়েছিল তাদের, যদিও কেউই প্রেমের বিষয়টি স্বীকার করেননি। আর আবার সেই গুঞ্জন থামতে না থামতেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন এই তরুণ সংগীতশিল্পী। পারিবারিকভাবে পছন্দ করা যুক্তরাষ্ট্রপ্রবাসী সুরাইয়া আফরোজের সঙ্গে তার আংটিবদল সম্পন্ন হয়েছে। গায়ক নিজেই বিষয়টি জানিয়েছেন।

সাদী ও পরীমণি

Advertisement

পারিবারিক আয়োজনে গত শুক্রবার (১৯ জুন) শেখ সাদীর আংটিবদল সম্পন্ন হয়েছে। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি অনেকটাই আকস্মিকভাবে হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তার বাবা-মা দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয় এবং পরিবারের পছন্দের পাত্রীর বিষয়ে তিনি সম্মতি জানান। এরপরই আংটিবদলের আয়োজন করা হয়। নিজের ফেসবুকে আংটিবদলের পর রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেন এই গায়ক।

পরিবার সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রী সুরাইয়া আফরোজ যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

তবে সাদীর বিয়ের খবরে নতুন করে আলোচনায় এসেছে তার ব্যক্তিগত জীবনের পুরোনো একটি অধ্যায়। ২০২৫ সালের শুরুতে আদালতে অভিনেত্রী পরীমণি-এর জামিনদার হিসেবে শেখ সাদীকে দেখা যায়। এরপর দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমনকি পরীমণির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ইঙ্গিতপূর্ণ কিছু ছবি নিয়েও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

যদিও প্রেমের গুঞ্জন নিয়ে শেখ সাদী প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি। অন্যদিকে পরীমণি পরে গণমাধ্যমে সাদীকে ‘ছোট ভাইয়ের মতো’ উল্লেখ করে তাদের সম্পর্ক নিয়ে চলা জল্পনা-কল্পনাকে উড়িয়ে দেন। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভিন্ন পথে হাঁটছেন শেখ সাদী। বর্তমানে তিনি সংগীত নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নতুন কয়েকটি গানের কাজও চলছে বলে জানিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
পরীমণি সাদী ও পরীমণি
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
জলি

আমি বাবার চোখের মণি ছিলাম : জলি

জুন 21, 2026

সন্তানদের ঢাল হয়ে থাকা বলিউডের তারকা বাবারা

জুন 21, 2026
শবনম ফারিয়া

বাবার শূন্যতা আর কখনো পূরণ হবে না: শবনম ফারিয়া

জুন 21, 2026

Latest News

জলি

আমি বাবার চোখের মণি ছিলাম : জলি

সন্তানদের ঢাল হয়ে থাকা বলিউডের তারকা বাবারা

শবনম ফারিয়া

বাবার শূন্যতা আর কখনো পূরণ হবে না: শবনম ফারিয়া

Kuli

আবার ‘কুলি’ হলেন ওমর সানী

চিত্রনায়িকা ববি

‘স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

চঞ্চল চৌধুরী

বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কতটা ফাঁকা : চঞ্চল চৌধুরী

সামান্থা

মা হতে যাচ্ছেন সামান্থা

tushi

কবে মুক্তি পাবে সিয়াম-তুষি ও চঞ্চলদের সেই সিনেমা

মোনালিসা

ব্রাজিলের জয়ের আনন্দে মাতলেন মোনালিসা

প্রীতি জিনতা

ছড়িয়ে দেওয়া হয়েছে আপত্তিকর ছবি, আদালতে প্রীতি জিনতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa