Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ বিলের পানিতে বাতিল নোটের টুকরা: পৌরসভার ৩ কর্মকর্তাকে শোকজ
বিভাগীয় সংবাদ রাজশাহী

বিলের পানিতে বাতিল নোটের টুকরা: পৌরসভার ৩ কর্মকর্তাকে শোকজ

By Shamim RezaSeptember 25, 20193 Mins Read

2
ফেলে দেওয়া টাকার বস্তাগুলো পানি থেকে তুলছে স্থানীয়রা-ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের টুকরা পৌরসভার নির্ধারিত ডাম্পিং স্টেশনের পরিবর্তে অন্যত্র ফেলায় সেখানকার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তিন কর্মকর্তাকে শো’কজ করা হয়েছে। বুধবার সকালে বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন।

শো’কজ করা কর্মকর্তারা হলেন-বগুড়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মামুনুর রশিদ, একই বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা রাখিউল আবেদীন। বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম জানান, ওই তিন কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে শো’কজের জবাব দাখিল করতে বলা হয়েছে।

তিনি বলেন, এর পাশাশাপাশি যে ট্রাকে বাতিল নোটের ওই টুকরাগুলো বহন করা হয়েছিল সেটির ভাড়ার চুক্তিও বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার বাতিল করা বিপুল পরিমাণ টাকার নোটের টুকরা গত রোববার জেলার শাজাহানপুর উপজেলার খাড়ুয়া বিলে ফেলা হয়। মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনের চোখে পড়ার পর তা নিয়ে রীতিমত হুলস্থূল কাণ্ড ঘটে যায়।

স্থানীয় জনগণের সন্দেহ, এক বা একাধিক ব্যক্তি অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ টাকা মেশিনে কেটে পানিতে ফেলে গেছে।

সম্প্রতি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকাসহ সারাদেশে ক্যাসিনো ও জুয়ার আস্তানাগুলোতে অভিযান শুরু করার পর তাদের ওই সন্দেহ আরও বদ্ধমূল হয়। যে কারণে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় শত শত মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান।

পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, টুকরা করা ওই টাকার নোটগুলো বাতিল ও অপ্রচলনযোগ্য। বর্জ্য হিসেবে সেগুলো নির্ধারিত স্থানে ফেলার জন্য ব্যাংকের পক্ষ থেকে বগুড়া পৌরসভাকে অনুরোধ জানানো হয়েছিল। তবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা রোববার সেগুলো সংগ্রহ করে নির্ধারিত স্থানে না ফেলে ওই বিলের ধারে ফেলে যায়।

মঙ্গলবার বিকেল নাগাদ সংবাদমাধ্যমে বিষয়টি জানার পর জনমনে বিপুল পরিমাণ টাকার টুকরা নিয়ে সৃষ্ট সন্দেহও দূর হয়।

বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম জানান, বগুড়া পৌরসভা এলাকার বর্জ্য ফেলার জন্য সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে ভাড়া করা ১২টি ট্রাকে প্রতিদিন বর্জ্যগুলো নিয়ে সেখানে ফেলা হয়। নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বর্জ্যগুলোও সেখানে ফেলার কথা ছিল। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের গাফিলতির কারণে ভাড়ায় নিয়োজিত ট্রাকের চালক সেগুলো শাজাহানপুরের বিলে ফেলে আসে।

তিনি বলেন, বিষয়টি জানার পর মঙ্গলবার রাতেই বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ওই তিন কর্মকর্তাকে মৌখিকভাবে শো’কজের কথা জানানো হয়। আর আজ (বুধবার) তাদের সেটি লিখিতভাবে দেওয়া হয়েছে।

বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের বাতিল নোটের টুকরা অপসারণের কাজটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকতারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। তাই তাদের শো’কজ করা হয়েছে। যুক্তিসঙ্গত জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

July 9, 2026
Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

July 9, 2026

Latest News

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa