Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিল গেটস-মেলিন্ডার সম্পত্তির কী হবে
আন্তর্জাতিক

বিল গেটস-মেলিন্ডার সম্পত্তির কী হবে

By iNews DeskMay 4, 20212 Mins Read

বিল গেটস ও মেলিন্ডা গেটস। ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তারা। এ খবরের ধাক্কা সামলে সারা বিশ্বে নানান ধরনের হিসেব-নিকেশ চলছে। বিশেষ করে তাদের যৌথ সম্পত্তির কথা ওঠে আসছে বারবার। প্রশ্ন উঠছে বিচ্ছেদের আপস-রফা নিয়েও।

এ জুটি প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বে এক নামে পরিচিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। যৌথ বিবৃতি বলা হয়েছে, ফাউন্ডেশনের ওপর এই বিচ্ছেদের কোনো প্রভাব পড়বে না। তারা দুজনই কো–চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে থাকবেন।

তবে বিবাহবিচ্ছেদের পর মেলিন্ডা কী পরিমাণ সম্পত্তি পাচ্ছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ইতিহাস সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হতে যাচ্ছে এটি।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও মেলিন্ডা গেটসের মালিকানায় রয়েছে ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমি। যা বেসরকারিভাবে সবচেয়ে বড় মালিকা। এ ছাড়া গেটস পরিবারের সম্পদের পরিমাণ প্রায় সোয়া ১০০ বিলিয়ন ডলার। সেই হিসেবে ভাগাভাগি সহজ হবে না।

Advertisement

বিল গেটস-মেলিন্ডার সম্পত্তির কী হবেসোমবার রাতে টুইট বার্তায় বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস।

তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে, আমরা আর দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারি। অনেক চিন্তা ভাবনার ও কাজ করা পর আমরা আমাদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।’

আশির দশকের শেষ দিকে যখন মেলিন্ডা বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাদের পরিচয়।

বিসিবি তাদের প্রতিবেদনে লিখেছে, ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দেন মেলিন্ডা। তাদের প্রথম সাক্ষাৎ হয় নিউইয়র্কে একটি ব্যবসায়িক ডিনারে। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে।

তাদের দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেন্ডিলা ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে।

ফাউন্ডেশন নিয়ে টু্ইটার বার্তায় বিল ও মেলিন্ডা বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব।’

ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার। ১৯৭০ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন তিনি। বর্তমানে যা বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa