Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘বিশেষ মিশনে’ যাবার আগে যুবলীগ নেতার প্রশ্ন : ওই বাড়িতে মেয়ে আছে তো
বিভাগীয় সংবাদ

‘বিশেষ মিশনে’ যাবার আগে যুবলীগ নেতার প্রশ্ন : ওই বাড়িতে মেয়ে আছে তো

By Sibbir OsmanOctober 10, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: চিহ্নিত বাড়িতে গিয়ে আগ্নেয় অস্ত্রসহ ডাকাতি এবং ওই বাড়ির তরুণীদের অসৎ উদ্দ্যেশে খোঁজ খবর নিয়ে পরিকল্পনা করেছিলেন যুবলীগ নেতা ও তার সহযোগীরা। তার এই ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়। এর পর জেলা যুবলীগের নির্দেশে উপজেলা যুবলীগ ওই নেতাকে সাময়িক বহিষ্কার করে। গতকাল শুক্রবার রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রকাশ করা হয়।
‘বিশেষ মিশনে’ যাবার আগে যুবলীগ নেতার প্রশ্ন : ওই বাড়িতে মেয়ে আছে তো

Advertisement

স্থানীয় সূত্র ও বহিস্কারাদেশ থেকে জানা যায়, নান্দাইল উপজেলা আচারগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ঝুন্টু। তিনি একই ইউনিয়নের উদং বড়বাড়ি গ্রামের আবুল কাসেম মিয়ার ছেলে। গত ৪ ও ৫ অক্টোবর তার দুইটি ফোনালাপ ‘আচারগাঁও ইউনিয়ন যুবলীগ’ নামের একটি আইডিতে প্রকাশ করা হয়। ফোনালাপে শোনা যায়, যুবলীগ নেতার ঝুন্টুর সাথে কথা হয় এক ব্যক্তির। ব্যক্তিটি তাকে চাচা বলে সম্বোধন করে বলে, ‘চাচা একটা বাড়িতে মিশনে যাইতাম।’ যুবলীগ নেতা ঝুন্টু জানতে চায় কইনো (কোথায়)। অপর প্রান্ত থেকে বলা হয় নান্দাইল রোড। কি কাজ জানতে চাইলে বলা হয় ঘর এটাক করে স্বর্ণালঙ্কার, মালামাল ও মোবাইল নেওয়া। ঝুন্টু ফের জানতে চায় কোনো মেয়ে আছে কিনা। পরে বলা হয় চাচা আগ্নেয় অস্ত্র লাগবো। তোমার টা কই? ঝুন্টুর উত্তর এইডা তো আমার লগে। এবার ঝুন্টু জানতে চায় বাড়িটি কি আলাদা। আর কে কে যাবে। অপর প্রান্ত থেকে বলা হয় নান্দাইল রোড ও মুশলী এলাকার ১০/১২ জন থাকবো।’

অপর দিকে অন্য আরেকটি ফোনালাপে শোনা যায় এক নারীর সাথে দীর্ঘক্ষণ আলাপ হয় বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে। সেই সঙ্গে মাদকের কথাও উল্লেখ রয়েছে। দুইটি অডিও কথাবার্তা ফাঁস হওয়ার পর চলে আলোচনা সমালোচনা। এ অবস্থায় নান্দাইল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ঘটনাটি নিয়ে তদন্তে নামেন। পরে সিদ্ধান্ত হয় যুবলীগ সভাপতি ঝুন্টুকে বহিষ্কারের।

এ বিষয়ে নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার জানান, বেশ কয়েকদিন তদন্ত শেষে জানা যায়, ওই অডিওতে যার কথাবার্তা আছে তিনি আচারগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপিত আশরাফুল ইসলাম ঝুন্টু। তার বিভিন্ন কথাবর্তায় প্রমাণ হয়, সে বিভিন্ন অপকর্মের সাথে সরাসরি জড়িত। এ অবস্থায় জেলা যুবলীগের নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম ঝুন্টু বলেন, ‘কয়েকদিন আগে আমাকে অপহরণ করেছিল একটি চক্র। তখন আমাকে দিয়ে এসব কথাবার্তা বলাতে বাধ্য করা হয়। আমি ষড়যন্ত্রের শিকার। এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি।’ মোবাইল ফোনে কে আপনাকে চাচা ডাকলো জানতে চাইলে ঝুন্টু বলেন, তিনি হচ্ছেন আচারগাঁও ইউনিয়নের হাবিবুর রহমান হবির ছেলে হৃদয়। কবে কথা হয় জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ১৩/১৪ দিন আগে।

উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর রাতে নান্দাইল রোড এলাকার পাঁচ গয়েশপুর গ্রামে প্রবাসী নুরুল ইসলামের ছেলে মো. জুয়েলের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

সূত্র: কালের কন্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa